Advertisement
E-Paper

কমছে নিট সুপার স্পেশ্যালিটির যোগ্যতা অর্জনের পার্সেন্টাইল, ফের কাউন্সেলিং-এ বসার সুযোগ পাবেন কারা?

কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পরেও দেশে মোট ১,৮৫৭টি সুপার-স্পেশ্যালিটি আসন ফাঁকা পড়ে রয়েছে। যার একটি বড় অংশই জটিল চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০০

ছবি: সংগৃহীত।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি (নিট এসএস) পরীক্ষার যোগ্যতা অর্জনের পার্সেন্টাইল ৫০ থেকে কমিয়ে ৩০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম সারির চিকিৎসাপ্রতিষ্ঠানগুলিতে সুপার-স্পেশ্যালিটি আসন ফাঁকা পড়ে থাকার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানাল কেন্দ্র। আগামী ‘স্পেশ্যাল স্ট্রে ভ্যাক্যান্সি রাউন্ড’-এর জন্য এই যোগ্যতার মানদণ্ড শিথিল করার কথা শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্র।

কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পরেও দেশে মোট ১,৮৫৭টি সুপার-স্পেশ্যালিটি আসন ফাঁকা পড়ে রয়েছে। যার একটি বড় অংশই জটিল চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়ের। যোগ্যতার শর্ত ৫০ পার্সেন্টাইল থেকে কমিয়ে ৩০ করায় নতুন করে প্রায় ৬,০০০ প্রার্থী কাউন্সেলিংয়ে বসার সুযোগ পাবেন। ফলে ১,৮৫৭টি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিনগুণ। এই পুরো স্পেশ্যাল রাউন্ডটি পরিচালনা করবে মেডিক্যাল কাউন্সিলিং কমিটি (এমসিসি)।

অন্য দিকে, তামিলনাড়ুর ৪০টি ফাঁকা ইন-সার্ভিস আসন নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে নিজস্ব স্ট্রে রাউন্ড পরিচালনা করে এই আসনগুলি পূরণ করার অনুমতি দেওয়া হয়েছে। এক সপ্তাহ পর যদি কোনও আসন ফাঁকা থেকে যায়, তবে তা ফের এমসিসি-র মূল পুল-এ ফিরিয়ে নেওয়া হবে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে পুরো স্পেশ্যাল কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করবে কেন্দ্রীয় সংস্থা।

NEET SS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy