Advertisement
E-Paper

প্রকাশিত নিট ইউজি প্রথম রাউন্ডের আসনবণ্টন ফল, মোট বরাদ্দ আসন ২৯ হাজারেরও বেশি

প্রথম রাউন্ডে শেষে আসন বরাদ্দ হওয়া প্রার্থীরা নির্ধারিত দিনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে মূল নথিপত্র-সহ ভর্তি হতে পারবেন। আর যে সকল পরীক্ষার্থী প্রথম রাউন্ডে কোনও আসন পাননি, তাঁরা কাউন্সেলিংয়ের নিয়ম মেনে পরবর্তী রাউন্ডের জন্য নতুন করে চয়েস ফিলিং-এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৬:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশজুড়ে এমবিবিএস এবং বিডিএস পাঠ্যক্রমে ভর্তির জন্য নিট ইউজি ২০২৬ প্রথম রাউন্ডের অস্থায়ী আসনবণ্টন বা ‘প্রোভেশন্যাল সিট অ্যালটমেন্ট’ ফলাফল প্রকাশিত হয়েছে। মেডিক্যাল কাউন্সেলিং কমিটির (এমসিসি) অফিশিয়াল পোর্টালে গিয়ে প্রার্থীরা তাঁদের বরাদ্দ করা কলেজ ও বিষয় দেখে নিতে পারবেন। এমসিসি-র তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ডে অল ইন্ডিয়া কোটার অধীনে সরকারি ও বেসরকারি সংস্থায় মোট ২৯,৯৪৫টি আসন বরাদ্দ করা হয়েছে।

কী ভাবে রেজাল্ট দেখবেন ও ডাউনলোড করবেন?

প্রার্থীদের প্রথমে এমসিসি-র নিজস্ব ওয়েবসাইট mcc.nic.in-এ যেতে হবে।

নির্ধারিত লিঙ্কে নিট ইউজি রোল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

কোন কলেজ ও কোর্স বরাদ্দ করা হয়েছে তা স্ক্রিনে দেখা যাবে, যা থেকে পরবর্তী ভর্তির জন্য ‘অ্যালটমেন্ট লেটার’ ডাউনলোড ও প্রিন্ট করে রাখা যাবে।

প্রকাশিত প্রভিশন্যাল তালিকায় যদি কোনও ভুল বা অসঙ্গতি থাকে, তবে তা ২১ অগস্টের মধ্যে সরাসরি এমসিসি-কে জানাতে বলা হয়েছিল। প্রার্থীরা তাঁদের যাবতীয় তথ্য যাচাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে মেল বা পোর্টালের মাধ্যমে জানানোর সুযোগ পেয়েছিলেন। প্রথম রাউন্ডে শেষে আসন বরাদ্দ হওয়া প্রার্থীরা নির্ধারিত দিনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে মূল নথিপত্র-সহ ভর্তি হতে পারবেন। আর যে সকল পরীক্ষার্থী প্রথম রাউন্ডে কোনও আসন পাননি, তাঁরা কাউন্সেলিংয়ের নিয়ম মেনে পরবর্তী রাউন্ডের জন্য নতুন করে চয়েস ফিলিং-এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

NEET UG Medical Entrance Test NEET MBBS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy