Advertisement
E-Paper

স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টারের জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ, কত দিন থাকবে সুযোগ?

স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টারেরের পরীক্ষা আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে (সিবিটি) প্রতিটি পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘণ্টা বা ১৮০ মিনিট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৯:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাস্পায়ারিং মাইন্ডস’ বা ‘স্বয়ম’ জুলাই ২০২৬ সেমেস্টারেরের পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৬২টি কোর্সের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদনকারীদের ৩১ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে ফর্ম জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাওয়া যাবে ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। আবেদন করার আগে পরীক্ষার্থীদের এনটিএ-এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া ভাল।

কবে পরীক্ষা?

স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টারেরের পরীক্ষা আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে (সিবিটি) প্রতিটি পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘণ্টা বা ১৮০ মিনিট। বিভিন্ন জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার অধীনে চালু থাকা মোট ৬৬২টি কোর্সের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু), আইআইএম বেঙ্গালুরু এবং কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন-সহ বিভিন্ন সংস্থার কোর্স এই পরীক্ষার আওতায় রয়েছে।

স্বয়ম মূলত অনলাইন শিক্ষার একটি সরকারি প্যাল্টফর্ম। এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স করার সুযোগ পান। নির্দিষ্ট কোর্সের নিয়ম অনুযায়ী, পড়াশোনার পরে পরীক্ষায় বসে শংসাপত্র অর্জনের সুযোগও থাকে। তবে প্রতিটি কোর্সের যোগ্যতা, পরীক্ষার নিয়ম এবং শংসাপত্র সংক্রান্ত শর্ত আলাদা হতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের এনটিএ-র নির্ধারিত স্বয়ম পরীক্ষার পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ফর্ম পূরণের আগে সংশ্লিষ্ট কোর্সের নাম, পরীক্ষার বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি। আবেদন জমা দেওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষা সংক্রান্ত কোনও প্রশ্ন, দ্বিধা বা সমস্যা থাকলে পরীক্ষার্থীরা সরাসরি এনটিএ-র সাহায্য কেন্দ্রে যোগাযোগ করা যাবে। এ ছাড়া চাইলে swayam@nta.ac.in ই-মেল করলেও সাহায্য পাওয়া যাবে।

SWAYAM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy