ইউজিসি নেট ২০২৬-এর সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশিত হতে পারে শীঘ্রই। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সরকারি অধ্যাপক নিয়োগ-সহ ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির পিএইচডি ভর্তির যোগ্যতা নির্ধারণ করে এই পরীক্ষা।
গত ১০ আগস্ট একটি বিবৃতিতে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, অগস্টের দ্বিতীয় সপ্তাহেই নেট–এর উত্তর সঙ্কেত প্রকাশ করা হতে পারে। এ জন্য এনটিএ-র নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।
এনটিএ জানিয়েছে, সম্ভাব্য উত্তর সঙ্কেতে কোনও অসঙ্গতি থাকলে পরীক্ষার্থীরা উপযুক্ত প্রমাণ-সহ চ্যালেঞ্জ করতে পারবেন। প্রতিটি উত্তরের জন্য প্রার্থীদের ২০০ টাকা ফি জমা করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ‘অবজেকশন উইন্ডো’-র মাধ্যমে উত্তর চ্যালেঞ্জ করা যাবে। যথাযথ কারণ বা প্রমাণ ছাড়া, নির্ধারিত সময়সীমার পরে অথবা নির্দিষ্ট লিঙ্ক ছাড়া অন্য কোনও মাধ্যমে দাখিল করা চ্যালেঞ্জগুলো বিবেচনা করা হবে না।