Advertisement
E-Paper

ইউজিসি নেট পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, কোন কোন বিষয়ে কবে হবে পরীক্ষা?

পরীক্ষার দিন কী কী সামগ্রী সঙ্গে নিয়ে যেতে হবে, রিপোর্টিংয়ের সময়, পোশাকবিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম অ্যাডমিট কার্ডে উল্লেখ করা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ইউজিসি নেট জুন ২০২৬-এর পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যা— এই তিনটি বিষয়ের পরীক্ষা ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ পাওয়ার পর এই তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ।

প্রশ্নপত্র সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়। কমিটির পর্যালোচনায় প্রশ্নপত্রে তথ্যগত, মুদ্রণগত এবং অনুবাদজনিত একাধিক ত্রুটি ধরা পড়ে। এর মধ্যে ছিল বিশিষ্ট শিক্ষাবিদদের নামের বানান ভুল, বইয়ের নাম বিকৃত হয়ে যাওয়া, প্রশ্নের ভাষায় ত্রুটি, ব্যাকরণগত ভুল, লিঙ্গ ও বচনের অসঙ্গতি, যতিচিহ্নের ভুল এবং প্রচলিত ধারণার জন্য অপ্রচলিত শব্দের ব্যবহার। পাশাপাশি, বেশ কিছু প্রশ্ন দেখা যায়, যা গত কয়েক বছরের প্রশ্নপত্রেও ছিল। এমন হওয়ার কথা নয়।

এই ত্রুটিগুলির কারণে পরীক্ষার ন্যায্যতা ও নির্ভুলতা বজায় রাখতে তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সুপারিশ করে কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই পুনঃপরীক্ষার আয়োজন করছে এনটিএ। পরীক্ষার্থীরা তাঁদের লগ-ইন তথ্য ব্যবহার করে এনটিএ-এর নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

পরীক্ষাকেন্দ্রে পৌছে যাতে পরীক্ষার্থীদের কোন অসুবিধের মুখে না পড়তে হয় তাই অ্যাডমিট কার্ডে উল্লেখিত সমস্ত নির্দেশিকা ভাল ভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে এনটিএ। পরীক্ষার দিন কী কী সামগ্রী সঙ্গে নিয়ে যেতে হবে, রিপোর্টিংয়ের সময়, পোশাকবিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম অ্যাডমিট কার্ডে উল্লেখ করা রয়েছে। এ ছাড়া ১ সেপ্টেম্বর প্রকাশিত অ্যাডভান্স সিটি ইনটিমেশন স্লিপের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার শহর ও তারিখ জানানো হয়েছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হলে অথবা কার্ডে নাম, ছবি বা অন্যান্য তথ্যের কোনও অসঙ্গতি দেখা গেলে পরীক্ষার্থীরা এনটিএ-র হেল্পডেস্কের ফোন নম্বর ০১১-৪০৭৫৯০০০ এবং ই-মেল ugcnet@nta.ac.in -এ যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য, ২৮ আগস্ট ইউজিসি নেট জুন ২০২৬-এর ৮৭টি বিষয়ের মধ্যে ৮৪টির ফল প্রকাশ করেছে এনটিএ এবং জানিয়েছে, ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার ফল পুনঃপরীক্ষার পর প্রকাশ করা হবে।

NTA re-examination Admit Card

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy