Advertisement
E-Paper

মিলিটারি কলেজে ভর্তির পরীক্ষা কবে? শুরু হল আবেদন প্রক্রিয়া, অষ্টম শ্রেণি উত্তীর্ণদের জন্য রয়েছে সুযোগ

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারলে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ফি দিয়ে আবেদন করার সুযোগ থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি –এর তরফে রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ বা রিমক-এ ২০২৬ সালের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ২০২৭ সালের জুলাই শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারলে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ফি দিয়ে আবেদন করার সুযোগ থাকবে। রিমক প্রবেশিকা পরীক্ষা ৬ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে খাতায়-কলমে।

কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশের ৩৯টি শহরে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বসার জন্য বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। ১ জুলাই ২০২৭ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ১২ বছর ৬ মাস এবং সর্বোচ্চ ১৪ বছর হতে হবে। অর্থাৎ নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য এই পরীক্ষায় আবেদন করতে পারবেন।

পরীক্ষার পদ্ধতি

রিমক প্রবেশিকা পরীক্ষা হবে লিখিত পদ্ধতিতে। গণিত এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রার্থীদের বর্ণনামূলক উত্তর লিখতে হবে। অন্য দিকে সাধারণ জ্ঞান বিভাগে থাকবে বহু বিকলমূলক প্রশ্ন।

পরীক্ষার ফি

পরীক্ষার আবেদন ফি সাধারণ শ্রেণি, প্রতিরক্ষা কর্মী ও প্রাক্তন সেনাকর্মীদের সন্তান এবং অন্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ১,০০০ টাকা। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এনটিএ-এর তরফে। অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের মধ্যে আবেদন করলে এর সঙ্গে ৫০০ টাকা লেট ফি দিতে হবে।

Entrance Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy