Advertisement
E-Paper

সিএসআইআর-ইউজিসি নেট দিয়েছেন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী, সম্ভাব্য উত্তর সঙ্কেত মিলবে কবে?

১৭ এবং ১৮ জুলাই জয়েন্ট সিএসআইআর-ইউজিসি নেট নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, দু’দিনে মোট ১ লক্ষ ৫০ হাজার ৫৭ জন ওই পরীক্ষা দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১১:২৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত জয়েন্ট সিএসআইআর-ইউজিসি নেট দিয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৫৭ জন। ১৭ এবং ১৮ জুলাই দু’দিনের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১ লক্ষ ৮৭ হাজার ৭৩৯ জন। জানা গিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে সম্ভাব্য উত্তর সঙ্কেত (প্রভেশনাল আনসার কি) প্রকাশিত হতে চলেছে।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট) শীর্ষক ওই পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নেওয়া হয়েছে। ওই পরীক্ষায় পাশ করার পর জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন করবেন উত্তীর্নেরা। এ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির যোগ্যতা অর্জন কিংবা পিএইচডি-র জন্য আবেদনের সুযোগও মেলে ওই পরীক্ষায় পাশ করার পর।

১৭ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। ওই দিন পরীক্ষার্থীরা কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথামেটিক্যাল সায়েন্সেস, লাইফ সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পরীক্ষা দিয়েছেন। ১৮ জুলাই শুধুমাত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে। এ দিন পরীক্ষার্থীরা আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিষয়ের পরীক্ষা দিয়েছেন। মোট তিন ঘণ্টা অর্থাৎ ১৮০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলেছে।

এনটিএ সূত্রে খবর, সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন লাইফ সায়েন্সেস বিষয়ে, পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ হাজার ৬৫০ জন। কেমিক্যাল সায়েন্সেস-এ ৩০ হাজার ৮৮৫ জন, ম্যাথামেটিক্যাল সায়েন্সেস-এ ২৪ হাজার ৯৬৪ জন, ফিজ়িক্যাল সায়েন্সেস-এ ২১ হাজার ৮১০ জন এবং আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এ ৪ হাজার ৭৪৮ জন পরীক্ষা দিয়েছেন।

National Testing Agency Answer key

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy