Advertisement
E-Paper

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-সহ তিনটি বিষয়ে ডিগ্রি ও ডিপ্লোমার সুযোগ রবীন্দ্র ভারতীতে, বৃদ্ধি আবেদনের মেয়াদ

ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক যোগ্যতাসম্পন্ন বা পেশাদার ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৯
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের অধীনে একাধিক স্নাতকোত্তর, স্পেশ্যাল বিএড ও ডিপ্লোমা কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সটি দু’বছরের। পাশাপাশি, বিএড স্পেশ্যাল এডুকেশন (ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট) এবং বিএড স্পেশ্যাল এডুকেশন (হিয়ারিং ইমপেয়ারমেন্ট) কোর্স পড়ার সুযোগ রয়েছে। এই কোর্সটির মেয়াদও দু’বছরের। এ ছাড়াও রবীন্দ্র সাহিত্যে এক বছরের ডিপ্লোমা করার সুযোগও দিচ্ছে প্রতিষ্ঠান।

ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক যোগ্যতাসম্পন্ন বা পেশাদার ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বিএড স্পেশ্যাল এডুকেশন-এর ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সাধারণ প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর (এসসি, এসটি, ওবিসি এবং বিশেষ সক্ষমদের জন্য ৪৫ শতাংশ) থাকতে হবে। ডিপ্লোমা ইন টেগোর লিটারেচার কোর্সে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের করতে পারবেন। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫ অগস্ট। তবে নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জমা দেওয়া যাবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Admission Rabindra Bharati University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy