Advertisement
E-Paper

বহিরাগত হিসাবে দশম-দ্বাদশের পরীক্ষা! ২০২৭-এর জন্য আবেদন ফর্ম প্রকাশ করল সিবিএসই, কারা যোগ্য?

আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা জাল নথি জমা দিলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বাতিল করা হবে। জমা দেওয়া পরীক্ষার ফি-ও ফেরত দেওয়া হবে না। পাশাপাশি, ওই প্রার্থীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১৪:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বহিরাগত বা প্রাইভেট প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০২৭ সালের চূড়ান্ত পরীক্ষায় বসতে হলে ৮ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে এই ফর্ম জমা দিতে পারবে পড়ুয়ারা।

সিবিএসই জানিয়েছে, ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে হবে। পরীক্ষার্থীরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের ‘প্রাইভেট ক্যান্ডিডেট’ বিভাগে গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

কারা আবেদন করতে পারবেন?

১। ২০২৬ সালের বোর্ড পরীক্ষায় ‘এসেনশিয়াল রিপিট’ বিভাগে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২। ২০২৬ সালের মূল ও সাপ্লিমেন্টারি পরীক্ষায় ‘কম্পার্টমেন্ট’ বিভাগে থাকা দশম ও দ্বাদশের পড়ুয়ারা দ্বিতীয়বারের সুযোগ হিসেবে আবেদন করতে পারবেন।

৩। ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ‘এসেনশিয়াল রিপিট’ হিসেবে ঘোষিত প্রার্থীরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

৪। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাশ করা পড়ুয়ারা এক বা একাধিক বিষয়ে নিজেদের ফলাফল উন্নত করার জন্যও প্রাইভেট প্রার্থী হিসেবে এই পরীক্ষায় বসতে পারবেন।

ভুল তথ্য দিলে বাতিল আবেদন

কর্তৃপক্ষ জানিয়েছেন, আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা জাল নথি জমা দিলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বাতিল করা হবে। জমা দেওয়া পরীক্ষার ফি-ও ফেরত দেওয়া হবে না। পাশাপাশি, ওই প্রার্থীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

class 10 class 12 CBSE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy