রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ প্রবেশিকা পরীক্ষা (আরআইএমসিইই) ২০২৬-এর আবেদনপত্র সংশোধনের সুযোগ দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী ৯ অক্টোবর থেকে এই সংশোধন পর্ব শুরু হবে। ইতিমধ্যে আবেদন জমা দেওয়া প্রার্থীরা নির্দিষ্ট কিছু তথ্য সংশোধন করতে পারবেন।
৭ অক্টোবরের বিজ্ঞপ্তিতে এনটিএ জানিয়েছে, ১১ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে। একবারই এই সংশোধনের সুবিধা মিলবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আর আবেদনপত্র সংশোধন করা যাবে না।
যে তথ্যগুলি বদলানো যাবে:
১। ব্যক্তিগত তথ্য: প্রার্থীর নাম, বাবার নাম অথবা মায়ের নামের মধ্যে যে কোনও একটি তথ্য সংশোধন করা যাবে।
২। অন্যান্য বিবরণ: জন্মতারিখ, লিঙ্গ এবং শ্রেণি পরিবর্তন করা যাবে।
৩। পরীক্ষা ও শিক্ষাগত তথ্য: সপ্তম শ্রেণি বা সমতুল্য পরীক্ষার তথ্য এবং পরীক্ষার শহর পরিবর্তন করা যাবে। তবে পরীক্ষার শহর ও অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে এনটিএ-র নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।
আরও পড়ুন:
৪। নথিপত্র: স্বাক্ষর এবং আধার ছাড়া অন্য কোনও পরিচয়পত্র দিয়ে আবেদন করা প্রার্থীরা আধার সংক্রান্ত তথ্যও আপডেট করতে পারবেন।
যে তথ্যগুলি বদলানো যাবে না:
১। যোগাযোগের মাধ্যম: মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানা।
২। ঠিকানা: বর্তমান বা স্থায়ী ঠিকানা এবং জরুরি যোগাযোগের তথ্য।
৩। ছবি: প্রার্থীর আপলোড করা ছবি সংশোধন করা যাবে না। তাই আবেদনপত্র সংশোধনের আগে প্রার্থীদের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে এনটিএ।
অতিরিক্ত ফি:
সংশোধনের ফলে প্রার্থীর প্রযোজ্য পরীক্ষার ফি পরিবর্তিত হলে অতিরিক্ত ফি দিতে হতে পারে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই-এর মাধ্যমে এই অতিরিক্ত অর্থ জমা দেওয়া যাবে। তবে আগে জমা দেওয়া আবেদন ফি কোনও ক্ষেত্রেই ফেরত দেওয়া হবে না, এমনকি সংশোধনের পর প্রযোজ্য ফি কমে গেলেও।
গুরুত্বপূর্ণ তারিখ:
১। আবেদনপত্র সংশোধনের সময় শুরু হবে ৯ অক্টোবর ২০২৬ থেকে।
২। সংশোধনের শেষ সময় ১১ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
৩। প্রার্থীরা তাদের তথ্যগুলি এনটিএ-র নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সংশোধন করতে পারবেন।