Advertisement
E-Paper

ইউজিসি নেট-এর পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশিত, আপত্তি জানানোর মিলবে প্রশ্ন প্রতি ২০০ টাকায়

এনটিএ জানিয়েছে, ওই পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত নিয়ে যদি কোনও আপত্তি থাকে তা হলে পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন। আগামী ১৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে তাঁদের আপত্তি বা চ্যালেঞ্জ জমা দিতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল হওয়া তিনটি বিষয়ের পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত (প্রোভিশন্যাল আনসার কি) এবং পরীক্ষার্থীদের রেকর্ড করা উত্তরপত্র প্রকাশ করেছে। এনটিএ-এর ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা দেখতে পারবেন সম্ভাব্য উত্তর সঙ্কেত এবং উত্তরপত্র।

৯ ও ১০ সেপ্টেম্বর দেশের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা হয়। এনটিএ জানিয়েছে, ওই পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত নিয়ে যদি কোনও আপত্তি থাকে তা হলে পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন। আগামী ১৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে তাঁদের আপত্তি বা চ্যালেঞ্জ জমা দিতে পারবেন। প্রতি প্রশ্নের জন্য ২০০ টাকা ফি প্রদান করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে। যদি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দ্বারা প্রার্থীর দায়ের করা আপত্তি সঠিক প্রমাণিত হয়, তবে প্রসেসিং ফি বাবদ যে ২০০ টাকা নেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ।

আপত্তি কেবল এনটিএ-এর নিজস্ব ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে অনলাইনেই গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে। ই-মেল, চিঠি বা ফ্যাক্সের মাধ্যমে পাঠানো কোনও আপত্তি বিবেচনা করা হবে না। এ ছাড়া বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের পর্যালোচনার পর যে চূড়ান্ত আনসার কি তৈরি হবে, তার উপর ভিত্তি করেই ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা এনটিএ-র ওয়েবসাইট (nta.ac.in) থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছরের জুনে ৮৭টি বিষয়ের ইউজিসি-নেট আয়োজিত হয়েছিল। পরীক্ষার পর থেকেই প্রশ্নপত্রের মান নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ জানিয়েছিল,ওই অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি কমিটি গড়া হয়েছে। ওই কমিটি তিনটি বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু তথ্যগত, মুদ্রণ এবং অনুবাদে ত্রুটি খুঁজে পেয়েছে। তাই এই তিন বিষয়ের পরীক্ষা বাতিল হয়ে ফের পরীক্ষার আয়োজন করেছিল এনটিএ।

UGC NET Answer key

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy