Advertisement
E-Paper

ডিজ়াইন বিষয়ে স্নাতকে আগ্রহী! প্রবেশিকা নেবে আইআইটি বম্বে, কবে থেকে করা যাবে আবেদন? কবে পরীক্ষা?

সাধারণ, অর্থনৈতিক ভাবে পিছিয়ে এবং ওবিসি-এনসিএল বিভাগের পরীক্ষার্থীদের জন্ম ২০০১ সালের ১ অক্টোবর বা তার পরে হতে হবে। এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের ক্ষেত্রে জন্ম ১৯৯৬ সালের ১ অক্টোবর বা তার পরে হওয়া বাধ্যতামূলক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮

ছবি: সংগৃহীত।

আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে আন্ডারগ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশনস্‌ ফর ডিজ়াইন ২০২৭-এর আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে আইআইটি বম্বে। আবেদন শুরুর দিনই প্রবেশিকা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও তথ্যপুস্তিকা নিজস্ব ওয়েবসাইট uceed.iitb.ac.in-এ প্রকাশ করা হবে।

আইআইটি বম্বে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি ২০২৭-এ দেশজুড়ে ইউসিইইডি ২০২৭ পরীক্ষা আয়োজিত হবে। দেশের শীর্ষস্থানীয় পাঁচটি আইআইটি—আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ ও আইআইটি রুরকির পাশাপাশি আইআইআইটি জবলপুরে ব্যাচেলর অফ ডিজ়াইন কোর্সে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।

আবেদনের যোগ্যতা

সাধারণ, অর্থনৈতিক ভাবে পিছিয়ে এবং ওবিসি-এনসিএল বিভাগের পরীক্ষার্থীদের জন্ম ২০০১ সালের ১ অক্টোবর বা তার পরে হতে হবে। এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের ক্ষেত্রে জন্ম ১৯৯৬ সালের ১ অক্টোবর বা তার পরে হওয়া বাধ্যতামূলক। বিজ্ঞান, বাণিজ্য বা কলা— যে কোনও বিভাগ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

একজন পরীক্ষার্থী পর পর দু’বছরই কেবল এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ইউসিইইডি পরীক্ষার প্রাপ্ত নম্বরের বৈধতা থাকবে মাত্র ১ বছর এবং তা কেবল সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ভর্তির জন্যই প্রযোজ্য হবে।

কী ভাবে আবেদন করবেন?

১। আগামী ১ অক্টোবর পোর্টাল চালু হলে প্রথমে নিজস্ব ওয়েবসাইট uceed.iitb.ac.in-এ যেতে হবে।

২। হোমপেজে থাকা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

৩। এর পর ই-মেলে প্রাপ্ত লগ-ইন তথ্য ব্যবহার করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যা পূরণ করতে হবে।

৪। পছন্দের পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার পর ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে।

৫। নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে এবং নিশ্চিতকরণ কপিটি পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে রাখতে হবে।

আবেদন করার সময় পরীক্ষার্থীদের পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত বা অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির সার্টিফিকেট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Design

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy