Advertisement
E-Paper

ফলপ্রকাশ রাজ্য জয়েন্টের বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের, ২২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নথিপত্র যাচাই

বোর্ডের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ফেজ়-২ রাউন্ড-১-এ যে সব শিক্ষার্থী আসন পেয়েছেন, তাঁদের ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যেই অনলাইনে সাময়িক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশনস্‌ বোর্ড বিকেন্দ্রীভূত সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন প্রসেস (ডিএসিপি) ২০২৬-এর ‘ফেজ়-২ রাউন্ড-১’-এর সিট অ্যালটমেন্টের তালিকা প্রকাশ করেছে। যে সব পরীক্ষার্থী কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে আসন পেয়েছেন, তাঁরা নির্দিষ্ট ফি জমা দিয়ে এবং সিস্টেম থেকে প্রাপ্ত প্রোভিশন্যাল অ্যাডমিশন রসিদটি ডাউনলোড করে সাময়িক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বোর্ডের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ফেজ়-২ রাউন্ড-১-এ যে সব শিক্ষার্থী আসন পেয়েছেন, তাঁদের ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যেই অনলাইনে সাময়িক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু অনলাইনেই নয়, ভর্তির চূড়ান্ত নিশ্চিতকরণ বা আসন প্রত্যাহারের জন্য পরীক্ষার্থীদের সশরীরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নথিপত্র যাচাই করাতে হবে। এই প্রক্রিয়া ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ফলাফল দেখবেন কী ভাবে?

১। পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.co.in-এ যেতে হবে।

২। হোমপেজে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড থেকে ‘ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং পোর্টাল-এ গিয়ে ‘ফেজ ২ রাউন্ড ১ অ্যালোকেশন লিস্ট’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। নির্দিষ্ট স্থানে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেই স্ক্রিনে বরাদ্দকৃত আসনের তথ্য চলে আসবে।

৪। সিট অ্যালটমেন্টের তথ্য ভাল ভাবে যাচাই করার পর তা ডাউনলোড করে পরবর্তী প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।

পরবর্তী রাউন্ডের সময়সূচি

কাউন্সেলিং প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর ‘ফেজ়-২ রাউন্ড-২’-এর সিট অ্যালটমেন্ট তালিকা প্রকাশ করবে ডব্লিউবিজেইইবি। দ্বিতীয় রাউন্ডে আসন পাওয়া শিক্ষার্থীদের ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে ফি জমা দিয়ে প্রভিশন্যাল অ্যাডমিশন সম্পন্ন করতে হবে। এর পর সংশিষ্ট কলেজে সশরীরে উপস্থিত হয়ে নথি যাচাই ও ভর্তি নিশ্চিতকরণের কাজ চলবে ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

WBJEEB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy