Advertisement
E-Paper

৫ বছরের আইন কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, আবেদন কী ভাবে?

পাঁচ বছরের কোর্স। ভর্তির আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বয়সের কোনও মাপকাঠি নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৯:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আইন নিয়ে পড়াশোনার সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

২০২৬-২০৩১ সেশনে বিএএলএলবি অনার্স কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আইন কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে।

এটি পাঁচ বছরের কোর্স। ভর্তির আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বয়সের কোনও মাপকাঠি নেই। তবে প্রত্যেক প্রার্থীকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয় অধীনস্থ অ্যামেক্স ল এবং বেঙ্গল ল কলেজে ৬০টি করে আসন রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

শিক্ষার্থীকে প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া দরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে ৫ অগস্ট পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষা-সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Law Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy