দেশজুড়ে বিভিন্ন সরকারি দফতর এবং সংস্থায় সরাসরি কর্মী নিয়োগ করতে চলেছে ইউপিএসসি। আর তার জন্য আগ্রহীদের কাছে আবেদন পত্র চেয়েছে তারা। আইন, খাদ্য বিষয়ক বিভাগ-সহ চারটি ক্ষেত্রে ১৩টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তবে আবেদনের জন্য খুব বেশি সময় হাতে নেই।
গত ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ইউপিএসসি-র তরফে। জানানো হয়েছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর পর্যন্ত। ঠিক কোন কোন পদের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে?
১। পদ: জুনিয়র টেকনিক্যাল অফিসার (সুগার টেকনোলজি)। সংস্থার নাম: ন্যাশনাল সুগার ইনস্টিটিউট, কানপুর। শূন্যপদ: ১টি।
২। পদ: অ্যাসিস্ট্যান্ট লেজিসলেটিভ কাউন্সিল (গ্রেড ৪)। সরকারি বিভাগের নাম: ইন্ডিয়ান লিগ্যাল সার্ভিস লেজিসলেটিভ ডিপার্টমেন্ট, আইন ও বিচার মন্ত্রক। শূন্যপদ: ৮টি।
৩। পদ: ল অফিসার। সরকারি দফতরের নাম: ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্ট, জিএনসিটি অফ দিল্লি। শূন্যপদ: ৩টি।
৪। পদ: স্পেশালিস্ট গ্রেড ২ (জুনিয়র স্কেল) কার্ডিয়োলজি। সংস্থার নাম: নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। শূন্যপদ: ১টি।
উপরোক্ত ১৩টি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য জরুরি শর্ত কী কী, সেটি বিস্তারিত বলা আছে ইউপিএসসি-র নিজস্ব ওয়েবসাইট upsc.gov.in এ। আবেদন জমা দেওয়ার জন্য প্রার্থীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া আবেদন করার জন্য ২৫ টাকা করে আবেদন মূল্য লাগবে বলেও জানিয়েছে ইউপিএসসি। তবে মহিলা, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের ওই আবেদন মূল্য দিতে হবে না।