Advertisement
E-Paper

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছ’মাসের ফরাসি ভাষার কোর্স! কী ভাবে আবেদন করা যাবে? খরচ কেমন?

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, হাইব্রিড পদ্ধতিতে এই কোর্সের ক্লাস করানো হবে। অর্থাৎ, অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই ক্লাস করার সুযোগ থাকবে। সোমবার অফলাইনে এবং শনিবার অনলাইনে ক্লাস হবে। ছ’মাসের এই কোর্সের জন্য ফি ধার্য করা হয়েছে ২,৫০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৮:৩৯
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ফরাসি ভাষা শেখার সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ়ের উদ্যোগে ছ’মাসের কমিউনিকেটিভ ফ্রেঞ্চ সার্টিফিকেট কোর্স চালু করা হচ্ছে। ২০২৬-এর নভেম্বর থেকে এই কোর্সের ক্লাস শুরু হওয়ার কথা।

কী ভাবে হবে ক্লাস?

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, হাইব্রিড পদ্ধতিতে এই কোর্সের ক্লাস করানো হবে। অর্থাৎ, অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই ক্লাস করার সুযোগ থাকবে। সোমবার অফলাইনে এবং শনিবার অনলাইনে ক্লাস হবে। ছ’মাসের এই কোর্সের জন্য ফি ধার্য করা হয়েছে ২,৫০০ টাকা।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের প্রথমে ইউসিও ব্যাঙ্কের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শাখায় নির্দিষ্ট অ্যাকাউন্টে কোর্সের ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে লেনদেনের পরিচিতি নম্বর স্পষ্ট ভাবে উল্লেখ করে পেমেন্টের রসিদ এবং প্রয়োজনীয় নথি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ই-মেল ঠিকানায় পাঠাতে হবে। টাকা জমা দেওয়া এবং লেনদেন সংক্রান্ত তথ্য ইমেলে পাঠানোর শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।

কোর্সে ভর্তির যোগ্যতা, ক্লাসের সময়সূচি এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy