Advertisement
E-Paper

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার চলাকালীন বন্ধ থাকবে আশপাশের জ়েরক্সের দোকান, কখন শুরু পরীক্ষা জানাল শিক্ষা সংসদ

সংসদের সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। অধিকাংশ বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (১ ঘণ্টা ৩০ মিনিট)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ২০:৩৪

ছবি: সংগৃহীত।

পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৮৪ ধারা বলবৎ থাকবে পাশাপাশি পার্শ্ববর্তী জেরক্স দোকানগুলিও বন্ধ রাখা হবে। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে বিশদ নির্দেশিকা এবং পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। অধিকাংশ বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (১ ঘণ্টা ৩০ মিনিট)। তবে মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়-সহ মোট ১৮টি বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা (সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে এবং ১৫ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে। অনলাইনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড (প্রধান শিক্ষকের স্বাক্ষরযুক্ত), রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও বলপেন সঙ্গে আনা বাধ্যতামূলক।

কী করলে বাতিল হতে পারে পরীক্ষা?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা হবে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৮৪ ধারা বলবৎ থাকবে এবং পার্শ্ববর্তী জ়েরক্স দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল বা কোনও প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখলে কিংবা ওএমআর শিটে অসাধু উপায় অবলম্বন বা অনভিপ্রেত কিছু লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ। এ ছাড়া, সেপ্টেম্বর-অক্টোবর মাসের সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

High Secondary WBCHSE HS Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy