Advertisement
E-Paper

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে একাধিক পদে কর্মখালি, কোন পদে কত বেতন?

এই নিয়োগে রেডিয়োথেরাপি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার ম্যানেজার, পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, মাল্টি-টাস্কিং স্টাফ এবং খালাসি পদে কর্মী নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ২০:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের (বিইসিআইএল) তরফে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এমস, ঝাজ্জারের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ১৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এই নিয়োগে রেডিয়োথেরাপি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার ম্যানেজার, পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, মাল্টি-টাস্কিং স্টাফ এবং খালাসি পদে কর্মী নেওয়া হবে।

রেডিয়োথেরাপি টেকনিশিয়ান পদে একটি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য এইআরবি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিয়োথেরাপি টেকনোলজিতে তিন বছরের বিএসসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক পারিশ্রমিক ৪০,৭১০ টাকা।

ওটি টেকনিশিয়ান পদে চারটি শূন্যপদ রয়েছে। অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি অথবা ওটি টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এই পদের মাসিক পারিশ্রমিক ৩৩,৫৮০ টাকা।

পেশেন্ট কেয়ার ম্যানেজার পদে পাঁচ জনকে নেওয়া হবে। লাইফ সায়েন্সে স্নাতক হওয়ার পাশাপাশি হাসপাতাল বা হেলথকেয়ার ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি এবং হাসপাতালে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক পারিশ্রমিক ৩০,০০০ টাকা।

পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর পদে দু’টি শূন্যপদ রয়েছে। লাইফ সায়েন্স অথবা অন্য কোনও বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি হাসপাতালে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এই পদের মাসিক পারিশ্রমিক ২৮,৪৪৪ টাকা।

মেডিকেল ল্যাব টেকনিশিয়ান পদে একটি শূন্যপদ রয়েছে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসসি এবং সংশ্লিষ্ট কাজে দু’বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মাসিক পারিশ্রমিক ৪০,৭১০ টাকা।

ডেটা এন্ট্রি অপারেটর পদে চার জনকে নিয়োগ করা হবে। অন্তত দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি ইংরেজিতে মিনিটে ৩৫টির বেশি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক পারিশ্রমিক ২৬,২০৮ টাকা।

এ ছাড়াও পাঁচটি মাল্টি-টাস্কিং স্টাফ এবং একটি খালাসি পদ রয়েছে। এই পদগুলির জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। মাসিক পারিশ্রমিক ২১,৫০২ টাকা।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহী প্রার্থীদের বিইসিআইএল-এর (https://www.becil.com/Vacancies) রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে নতুন অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। ডাকযোগে বা অফলাইনে কোনও আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা ও অন্যান্য শর্ত ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy