কী ভাবে একই কৃষিজমিতে চাষবাস, পশুপালন, মাছ চাষ, উদ্যানপালন ও গাছ লাগানোর মতো একাধিক কাজকে একসঙ্গে যুক্ত করে কৃষিকাজকে আরও লাভজনক ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সক্ষম করে তোলা যায়, তা নিয়ে এই গবেষণা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাণীবিজ্ঞান বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ২ নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে তিনটি। প্রথমে এক বছর গবেষণার মেয়াদ থাকবে। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। উভয় পদেই প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণীবিজ্ঞান বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রির পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা থাকা চাই। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ২ পদে আবেদনের জন্য এমএসসি ডিগ্রির পাশাপাশি ডেটা কিউরেশন এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ করার কাজ জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমছে কেন, সেমেস্টার ও স্কুলছুট নিয়ে পর্যালোচনার আশ্বাস সংসদ সভাপতির
-
ভারতে কর্মক্ষমতার হার বেড়ে ৫৬.৩৫ শতাংশ, জানাল ‘ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২৬’
-
নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে পারে গ্রুপ সি, ডি-র ফল, নতুন সংরক্ষণ বিধি মেনে পদক্ষেপ কমিশনের, মিলছে আবেদনে তথ্য সংশোধনের সুযোগ
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.caluniv.ac.in/news/news.html)-এ যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিটি ১৪ অক্টোবর প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানতে পারবেন আগ্রহীরা।