কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
ডেটা অ্যানালিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা বদলাতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকা চাই। অথবা কম্পিউটার সায়েন্স, গণিত বা অর্থনীতি বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
-
গ্রন্থাগারবিদ্যা সাংবাদিকতা, পরিবেশ বিজ্ঞান-সহ নানা বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, আবেদন নিচ্ছে এনএসওইউ
-
সিবিএসই-র তিন ভাষা নীতিতে ইংরেজি ‘বিদেশি ভাষা’, দেশে সত্যিই কি ইংরেজি ‘বিদেশি’? কী বলছেন শিক্ষক ও অধ্যাপকেরা?
-
ডেটা এন্ট্রি অপারেটর-সহ মোট ৫১ জনকে খুঁজছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কোন পদে কত সান্মানিক?
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।