Advertisement
E-Paper

সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা, আবেদন কী ভাবে?

জানানো হয়েছে, সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ হবে একটি শূন্যপদে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবারসিকিউরিটি অথবা ইলেকট্রনিক্সে স্নাতক হওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ২২:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। এই মর্মে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তিত হতে পারে।

জানানো হয়েছে, সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ হবে একটি শূন্যপদে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবারসিকিউরিটি অথবা ইলেকট্রনিক্সে স্নাতক হওয়া প্রয়োজন। ইনফরমেশন সিকিউরিটি, সাইবারসিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্নাতকোত্তর হলেও আবেদন করা যাবে। পাশাপাশি, পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, জাভা, পাইথন-সহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এর বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ সেপ্টেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি (https://dic.gov.in/) দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy