পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী কী ভাবে তাঁদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে, তা নিয়ে এই গবেষণা করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই মর্মে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ গবেষণাটির অর্থ সহায়তা করছে। ডিপার্টমেন্ট অফ সোসিয়োলজি, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ় বিভাগের তরফে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি। তিনজন ফিল্ড ওয়ার্কার্স নেওয়া হবে। খুবই অল্প দিনের জন্য কাজের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানে। ২০ হাজার টাকা মাসে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ইংরেজি পড়তে জানতে হবে ভাল ভাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ২ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://www.presiuniv.ac.in/) দেখে নেওয়া যেতে পারে।