Advertisement
E-Paper

মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশনের রেজিস্ট্রেশন কবে? কারা আবেদন করতে পারবেন? জানালেন কর্তৃপক্ষ

যে সব ভারতীয় পড়ুয়া বিদেশ থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের এ দেশে কাজ করার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সম্প্রতি এনবিইএমএস ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশন (এফএমজিই) অক্টোবর ২০২৬-এর রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (এনবিইএমএস) দ্বারা পরিচালিত মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশনের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

যে সব ভারতীয় পড়ুয়া বিদেশ থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের এ দেশে কাজ করার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সম্প্রতি এনবিইএমএস ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশন (এফএমজিই) অক্টোবর ২০২৬-এর রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করেছে। যে সব প্রার্থীরা এই পরীক্ষায় বসতে চান, তাঁরা ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।

এনবিইএমএস-এর ঘোষণা অনুযায়ী, এফএমজিই অক্টোবর ২০২৬ পরীক্ষা আগামী ৩১ অক্টোবর কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে। দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৩০০টি বহু বিকল্পমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের চারটি করে উত্তর বেছে নেওয়ার সুযোগ থাকবে। প্রশ্নগুলি শুধুমাত্র ইংরেজি ভাষায় দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে চারটি বিকল্পের মধ্যে সঠিক বা সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২। এর পর হোমপেজে থাকা এফএমজিই অক্টোবর ২০২৬ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হব

৩। নতুন প্রার্থীদের প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। তার পর নির্দিষ্ট আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সব পূরণ করতে হবে।

৪। তথ্য সব পূরণ হলে আবেদন ফি জমা করতে হবে।

৫। তার পর সমস্ত তথ্য যাচাই করার পর আবেদনপত্র জমা দিতে হবে।

৬। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে ভবিষ্যতের প্রয়োজনের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

আবেদনের ফি কত?

এফএমজিই অক্টোবর ২০২৬ পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫,২৫০ টাকা। এর সঙ্গে ৯৪৫ টাকা জিএসটি যোগ হবে। অর্থাৎ, প্রার্থীকে মোট ৬,১৯৫ টাকা দিতে হবে। নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পড়ুয়ারা ইউপিআই, ভারতে ব্যাঙ্কের ইস্যু করা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিংবা ওয়েবসাইট থেকে অন্য কোনও অনুমোদিত পদ্ধতির মাধ্যমে এই ফি জমা করতে পারবে।

একজন প্রার্থী এফএমজিই ২০২৬-এর জন্য শুধুমাত্র একবার আবেদনপত্র জমা দিতে পারবেন। কোনও প্রার্থী একাধিক আবেদনপত্র জমা দিলে এনবিইএমএস বেশি অ্যাপ্লিকেশন নম্বরযুক্ত আবেদনপত্রটি গ্রহণ করতে পারে এবং বাকি আবেদনগুলি বাতিল করা দিতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এমনকি বাতিল হওয়া আবেদনগুলির জন্য জমা দেওয়া ফিও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য সঠিক ভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এনবিইএমএস-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এফএমজিই অক্টোবর ২০২৬-এর ফলাফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে।

Medical Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy