Advertisement
E-Paper

প্রকাশিত হল ইউপিএসসি-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস-১ পরীক্ষা ২০২৬-এর চূড়ান্ত ফল, উত্তীর্ণ হলেন ক’জন?

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে এই পোর্টালে। এই পর্যায়ে মোট ২৪৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:১০
গ্রাফিক : আনন্দবাজার ডট কম।

গ্রাফিক : আনন্দবাজার ডট কম।

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (সিডিএস)-১ পরীক্ষা ২০২৬-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। ২০২৬ সালের ১২ এপ্রিল তিনটি পর্বে সিডিএস-১-এর লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম পর্বে ইংরেজি, দ্বিতীয় পর্বে সাধারণ জ্ঞান এবং তৃতীয় পর্বে প্রাথমিক গণিতের পরীক্ষা হয়।

যাঁরা লিখিত পরীক্ষা ও সার্ভিসেস সিলেকশন বোর্ডের (এসএসবি) ইন্টারভিউয়ে যোগ দিয়েছিলেন, তাঁরা কমিশনের নিজস্ব ওয়েবসাইট upsc.gov.in থেকে ফল দেখতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে এই পোর্টালে। এই পর্যায়ে মোট ২৪৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

কী ভাবে দেখবেন ফলাফল?

১। প্রথমে ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in খুলতে হবে।

২। হোমপেজে ‘ইউপিএসসি সিডিএস-১ ফাইনাল রেজাল্ট ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর-সহ একটি পিডিএফ ফাইল খুলবে।

৪। ওই তালিকায় নিজের রোল নম্বর খুঁজে দেখতে হবে।

৫। ভবিষ্যতের প্রয়োজনে পিডিএফটি ডাউনলোড করে রাখতে হবে।

লিখিত পরীক্ষায় কত জন উত্তীর্ণ হয়েছিলেন?

লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে কমিশন ভারতীয় সেনা অ্যাকাডেমির জন্য ২,৬০১ জন, নৌসেনা অ্যাকাডেমির জন্য ৭৭০ জন এবং বায়ুসেনা অ্যাকাডেমির জন্য ৬১০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। সেনা সদর দফতরের অধীনে এসএসবি-র ইন্টারভিউয়ের পর চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে।

মেডিক্যাল পরীক্ষার ফল বিবেচিত হয়নি

চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের তালিকা তৈরির সময় মেডিক্যাল পরীক্ষার ফল বিবেচনা করা হয়নি। পাশাপাশি, নির্বাচিত প্রার্থীদের জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতার নথি যাচাইয়ের কাজ এখনও চলছে। সেই কারণে প্রত্যেকের প্রার্থীপদ আপাতত শর্তসাপেক্ষই রয়েছে।

ঠিকানা বদল হলে কী করবেন?

যে সমস্ত প্রার্থীর ঠিকানা পরিবর্তিত হয়েছে, তাঁদের দ্রুত সংশ্লিষ্ট সেনা, নৌসেনা অথবা বায়ুসেনা সদর দফতরকে সরাসরি নতুন ঠিকানা জানাতে হবে।

কবে জানা যাবে প্রাপ্ত নম্বর?

সিডিএস-১, ২০২৬-এর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ) কোর্সের চূড়ান্ত ফল প্রকাশের পরই প্রার্থীদের প্রাপ্ত নম্বর ইউপিএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য বা ব্যাখ্যার প্রয়োজন হলে প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে ইউপিএসসি ক্যাম্পাসের ফ্যাসিলিটেশন কাউন্টারে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়াও, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ০১১-২৪০৪১০০১ অথবা ০১১-৪০৩০৩৪৪৪ নম্বরে প্রার্থীদের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা যাবে।

UPSC CDS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy