Advertisement
E-Paper

‘আপনার ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম’, দর্শকের মন্তব্য শুনে কী প্রতিক্রিয়া দিলেন বিগ বি

‘কেবিসি’-তে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের কথাও মন দিয়ে শোনেন। নিজের জীবনের নানা অভিজ্ঞতাও তাঁদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি এমনই এক কথোপকথনে এক প্রতিযোগীর কথা শুনে হেসে ফেললেন বিগ বি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ২০:২৫
অমিতাভের ছবি দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েন কে?

অমিতাভের ছবি দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েন কে? ছবি: সংগৃহীত।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক অমিতাভ বচ্চন শুধু প্রশ্ন করেন না, প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের কথাও মন দিয়ে শোনেন। নিজের জীবনের নানা অভিজ্ঞতাও তাঁদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি এমনই এক কথোপকথনে এক প্রতিযোগীর কথা শুনে হেসে ফেললেন বিগ বি।

জয়পুরের প্রতিযোগী আলমাস খান জানান, ছোটবেলা থেকেই তিনি ছবি দেখতে খুব ভালবাসেন। একবার তুতো ভাইবোনদের সঙ্গে জয়পুরের বিখ্যাত রাজমন্দির প্রেক্ষাগৃহে অমিতাভের ১৯৯৭ সালের ছবি ‘মৃত্যুদাতা’ দেখতে গিয়েছিলেন। কিন্তু ছবি দেখতে গিয়ে ঘটে অন্য ঘটনা। আলমাস জানান, রাজমন্দিরের সৌন্দর্য এবং শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে এতটাই স্বচ্ছন্দ বোধ করেছিলেন যে, ছবি চলাকালীন তাঁর ঘুম পেয়ে যায়। অমিতাভকে তিনি বলেন, “ছবিটা ঠিক বুঝতে পারিনি। তবে জায়গাটা এত সুন্দর ছিল, শীতাতপনিয়ন্ত্রিতও ছিল যে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি বলছি স্যর, যখন ঘুম ভাঙল, ততক্ষণে ছবি শেষ। পর্দায় তখন আপনার গান চলছে।” তাঁর কথা শুনে খানিকটা হতাশই হন বিগ বি। সঙ্গে সঙ্গে রসিকতা করে বলেন, “এক মিনিট দাঁড়ান, ঘুমিয়ে ঘুমিয়ে কী করে ছবি দেখলেন? ছবি তো শেষ হয়ে গিয়েছিল! তা হলে দেখলেনটা কী?”

মেহুল কুমারের পরিচালনায় তৈরি ‘মৃত্যুদাতা’য় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। প্রায় পাঁচ বছর অভিনয় থেকে দূরে থাকার পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় ফিরেছিলেন তিনি। ছবিতে চিকিৎসকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে সেই চিকিৎসক। ছবিতে অমিতাভ ছাড়াও ছিলেন ডিম্পল কপাডিয়া, করিশ্মা কপূর, অরবাজ় খান এবং পরেশ রাওয়ল। ছবিটি সমালোচকদের প্রশংসা পায়নি। প্রেক্ষাগৃহেও বিশেষ সাফল্য পায়নি ‘মৃত্যুদাতা’। এই ছবিকে অমিতাভের প্রত্যাবর্তন-ছবি হিসাবেও দেখা হয়।

Amitabh Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy