Advertisement
E-Paper

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইনদওর থেকে পাকড়াও এক যুবক, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

টাইগার শ্রফকে লক্ষ্য করে চলে গুলি। জখম হন অভিনেতা। ঘটনায় আতঙ্কে বলিউড। এ বার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৮:৩৮
টাইগার শ্রফ।

টাইগার শ্রফ। ফাইল ছবি।

টাইগার শ্রফের গাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক। শনিবার ইনদওর থেকে এক ২২ বছর বয়সি যুবককে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় পুলিশের সহযোগিতায় এই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আপাতত ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ও স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে প্রাঞ্জল ঠাকরন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। হরিয়ানার সোনিপতের ছেলে প্রাঞ্জল, দিন পাঁচেক আগে ইনদওরে ভাইয়ের চিকিৎসার জন্য আসে। ১৮ অক্টোবরের হামলার সঙ্গে সে কী ভাবে জড়িত, সেই বিষয়ে তদন্ত হবে। তাকে ট্রানজ়িট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে।

অল্পের জন্য রক্ষা পেয়েছেন টাইগার শ্রফ। ঘটনার চার দিন পরে, গত বৃহস্পতিবার অভিনেতার হাতে আঘাতের চিহ্নের ভিডিয়ো প্রকাশ করে তাঁর সহযোগী দল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, টাইগারের হাতে ছোট ছোট লাল দাগ। গুলির সময়ে ছোড়া পেলেট থেকেই ওই আঘাত লেগেছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটির সঙ্গে লেখা, “ঈশ্বর সত্যিই দয়ালু।”

ছেলের হাতে আঘাতের চিহ্ন দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগারের মা আয়শা শ্রফ। সমাজমাধ্যমে ভিডিয়োটিতে মন্তব্য করে তিনি লেখেন, “ঈশ্বর মহান।” বাবা জ্যাকী শ্রফ এবং টাইগারের বোন কৃষ্ণা শ্রফও প্রতিক্রিয়া জানিয়েছেন।

গত ১৮ অক্টোবর জুহুতে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন টাইগার। তখনই ফেরার পথে গুলিকাণ্ডটি ঘটে। তাঁর গাড়ি লক্ষ্য করে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। মোট সাতটি গুলি ছোড়া হয়েছিল বলে অভিযোগ, যার মধ্যে পাঁচটি গাড়িতে লাগে। গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও আহত হন অভিনেতার গাড়িচালক-সহ আরও এক ব্যক্তি।

Tiger Shroff

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy