Advertisement
E-Paper

‘ওরা ভাড়া বাড়িতে থাকে, আমার বাবা-মা রাজপুত পরিবারের অংশ’, ফের তাপসীকে আক্রমণ কঙ্গনার

তাপসী জানান, তাঁদের দু’জনের কথাবার্তা ও আচরণই বলে দেয় তাঁরা ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। দু’জনের লালনপালনেও পার্থক্য আছে বলে মনে করেন তিনি। সেই মন্তব্যের পরেই তাপসীকে ফের আক্রমণ করেন কঙ্গনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৭:১৭
তাপসীকে আক্রমণ কঙ্গনার!

তাপসীকে আক্রমণ কঙ্গনার! ছবি: সংগৃহীত।

তাপসী পন্নুর সঙ্গে কঙ্গনা রনৌতের পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠল। অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে এ বার কঙ্গনা সরাসরি কটাক্ষ করলেন তাঁকে। তাপসীর মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের পারিবারিক পরিচয় নিয়েও কথা বলেন ‘কুইন’ অভিনেত্রী।

সম্প্রতি তাপসী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কঙ্গনার সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। এমনকি তাঁদের মধ্যে হওয়া বিবাদের আগে বা পরেও তাঁরা মুখোমুখি হননি। তাপসী সেই সঙ্গে আরও জানান, তাঁদের দু’জনের কথাবার্তা ও আচরণই বলে দেয়, তাঁরা ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। দু’জনের লালনপালনেও পার্থক্য আছে বলে মনে করেন তিনি।

সেই মন্তব্যের পরেই তাপসীকে ফের আক্রমণ করেন কঙ্গনা। সমাজমাধ্যমে কঙ্গনা লেখেন, “বিষয়টা দুর্ভাগ্যজনক। তবে ও (তাপসী) একা নয়। শহরের প্রান্তে সঙ্কীর্ণ, অন্ধকার ভাড়া বাড়িতে থাকা এবং সন্দেহজনক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা অনেকেই আমার লালনপালন নিয়ে প্রশ্ন তোলেন।” এর পরেই কঙ্গনা জানান, তাঁর বাবা-মা রাজপুত পরিবারে এবং তাঁকে ‘শিক্ষিত’ পরিবেশে বড় করেছেন। তার পরেই নিজের সম্পর্কে অভিনেত্রী বলেন, “নিজের পায়ে দাঁড়িয়ে শূন্য থেকে শুরু করা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তার জন্য আমার বাবা-মাকে আক্রমণ করা হবে কেন? এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে?”

কঙ্গনার দাবি, তাপসী ভাড়া বাড়িতে থেকেছেন। তাপসীর পরিবারের সঙ্গে নিজের পরিবারের তুলনাও টানেন। কঙ্গনার দাবি, তাঁর বাবা-মা একটি সুপরিচিত রাজপুত জমিদার পরিবারের অংশ। তাই ভাড়া বাড়িতে থাকা মানুষ তাঁর শিক্ষা ও বড় হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

Kangana Ranaut Taapsee Pannu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy