Advertisement
E-Paper

যন্তর মন্তরের পরে ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন! এ বার সোনাক্ষীর কী বক্তব্য?

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভাগ করে নিয়েছেন সোনাক্ষী। সেই রিলে এক নেটপ্রভাবীকে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে দেখা যায়। তিনি জানান, হাজার হাজার ছাত্রছাত্রী কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ২১:০২
Actress Sonakshi Sinha reacted to Jahrkhand’s Students protest

ফের সরব সোনাক্ষী! ছবি: সংগৃহীত।

সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। এই আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা। সিজেপি’র যন্তর মন্তরের আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা। এ বার ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের পক্ষেও সরব হলেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভাগ করে নিয়েছেন সোনাক্ষী। সেই রিলে এক নেটপ্রভাবীকে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে দেখা যায়। তিনি জানান, হাজার হাজার ছাত্রছাত্রী কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই রিলটি ভাগ করে নিয়ে সোনাক্ষী লেখেন, “দেশের ছাত্রছাত্রীদের এ ভাবে কষ্ট পেতে দেখে খুবই খারাপ লাগছে। আর কত দিন চলবে এটা?”

এর আগে অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ও সমাজমাধ্যমে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ‘অনুপমা’-খ্যাত অভিনেত্রী সরকারের কাছে ছাত্রদের দাবি শোনার এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন করেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীরা প্রবল বৃষ্টির মধ্যেও শান্তিপূর্ণ ভাবে ন্যায়ের দাবিতে আন্দোলন করছেন। তাঁদের এই দৃঢ়তা সম্মানের যোগ্য। নীরব না থেকে সরকারের উচিত তাঁদের কথা শোনা, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং তাঁদের উদ্বেগের সমাধান করা।”

তিনি আরও লেখেন, “ওরাই রাজ্য ও দেশের ভবিষ্যৎ। আশা করি দ্রুত ন্যায়বিচার মিলবে এবং তারা নতুন আশা নিয়ে বাড়ি ফিরতে পারবে।” তবে রুপালি যন্তর মন্তরের আন্দোলন নিয়ে নীরব ছিলেন।

রাঁচিতে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সিজেপি-র যন্তর মন্তরের আন্দোলনের পরেই। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এতে যোগ দেন। যন্তর মন্তরের আন্দোলনে সরব হয়েছিলেন, ঝাড়খণ্ডের আন্দোলনে কেন নয়? এই প্রশ্ন উঠতে থাকে সোনাক্ষীর দিকে। তার পরেই ঝাড়খণ্ডের আন্দোলন নিয়েও মুখ খুললেন ‘দবাং’ অভিনেত্রী।

Sonakshi Sinha Students Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy