Advertisement
E-Paper

রামকে দেখে মুগ্ধ আলিয়া! স্বামীর আসন্ন ছবি ‘রামায়ণ’-এর প্রশংসায় কী প্রতিক্রিয়া রণবীর-পত্নীর?

বলিউডের বহু তারকাই প্রশংসা করেছেন ‘রামায়ণ’-এর প্রচার-ঝলকের। বিশেষত রাবণের চরিত্রে যশকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এ বার মুখ খুললেন আলিয়া ভট্টও। রামের চরিত্রে রণবীর কপূরকে দেখে মুগ্ধ তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৮:০৪
Alia Bhatt reacted to Ranbir Kapoor starrer Ramayana’s Trailer

‘রাম’কে দেখে কী বললেন আলিয়া? ছবি: সংগৃহীত।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রচার-ঝলক প্রকাশের পর থেকেই এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। ৩০ জুলাই ছবির বহু প্রতীক্ষিত ঝলক মুক্তি পেয়েছে। মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দর্শকের মধ্যে। তবে বলিউডের বহু তারকাই প্রশংসা করেছেন। বিশেষত রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এ বার এই ছবি নিয়ে মুখ খুললেন আলিয়া ভট্টও। রামের চরিত্রে স্বামী রণবীর কপূরকে দেখে মুগ্ধ তিনি।

রণবীরের এই ছবির প্রশংসায় সমাজমাধ্যমে বিশেষ পোস্ট করেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য প্রকাশিত ‘রামায়ণ’-এর ঝলক ভাগ করে নেন আলিয়া। দীর্ঘ কোনও বার্তা না লিখলেও, তাঁর প্রতিক্রিয়া নজর কেড়েছে অনুরাগীদের। ঝলকের সঙ্গে তিনি কয়েকটি ঝলমলে ইমোজি ব্যবহার করে লেখেন, ‘দীপাবলি ২০২৬।’

চলতি বছরেই অর্থাৎ ২০২৬-এর এপ্রিল মাসে রণবীরের ‘রাম’ বেশের প্রথম ঝলক প্রকাশিত হয়। সেই সময়ে অনলাইনে অনুরাগীদের সঙ্গে কথা বলেছিলেন আলিয়া। তিনি বলেছিলেন, “ছবিটি অসাধারণ হয়েছে। আমার মনে হয় রণবীর দারুণ কাজ করেছে। আপনারা কবে এটা দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি। সত্যিই এক কথায় অবিশ্বাস্য।”

উল্লেখ্য, দুটি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। ঝলকের শুরুতেই দেখা যায় যশকে রাবণের চরিত্রে। নিজের রাজ্যের শক্তিশালী ও ভয়ঙ্কর শাসক হিসাবে তাঁকে তুলে ধরা হয়েছে। এর পর গল্প এগিয়ে যায় বিষ্ণুর রামরূপী অবতারের দিকে। তির-ধনুক হাতে সীতা ও লক্ষ্মণকে নিয়ে রামের বনবাসযাত্রার ছবিও ফুটে ওঠে ঝলকে। রাজা দশরথের ভূমিকায় দেখা যায় অরুণ গোবিলকে। সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং শূর্পনখার চরিত্রে নজর কেড়েছেন রকুল প্রীত সিংহ।

Alia Bhatt Ranbir Kapoor Ramayan Movie

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy