Advertisement
E-Paper

সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া, তাঁর নতুন ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরা

আলিয়ার ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাওনি ভাগ করে নিয়েছেন এই ভিডিয়ো। সেখানে দেখা যায়, প্রথমে তিনি একটি বিশেষ ধরনের ব্যায়াম করে দেখাচ্ছেন। তার পর একই অনুশীলন অনায়াসে করে দেখান আলিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৩:৫৩
শারীরচর্চায় ব্যস্ত আলিয়া।

শারীরচর্চায় ব্যস্ত আলিয়া। ছবি: সংগৃহীত।

মা হওয়ার পরেও শারীরচর্চায় কোনও খামতি রাখেননি আলিয়া ভট্ট। বরং সময়ের সঙ্গে আরও কঠোর হয়েছে তাঁর ফিটনেস রুটিন। ‘জিগরা’ ছবিতে অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া ‘আলফা’-তেও সেই প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রেখেছিলেন নায়িকা। সম্প্রতি তাঁর সেই প্রস্তুতির এক ঝলকই এল প্রকাশ্যে। ছড়িয়ে পড়েছে আলিয়ার শারীরচর্চার ভিডিয়ো।

আলিয়ার ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাওনি ভাগ করে নিয়েছেন এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে তিনি একটি বিশেষ ধরনের ব্যায়াম করে দেখাচ্ছেন। তার পর একই জিনিস অনায়াসে করে ফেলছেন আলিয়া। দড়ির সাহায্যে স্কোয়াটের এই ভিন্ন ধরনের অনুশীলনে যেমন ভারসাম্য বজায় রাখতে হয়, তেমনই প্রয়োজন পায়ের শক্তিশালী পেশি। প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল অভিনেত্রীকে।

শারীরচর্চার সময়েও ছিল আলিয়ার নিজস্ব কায়দার ছাপ। হল্টার-নেক ক্রপ টপের সঙ্গে কালো শর্টস পরেছিলেন তিনি। চুল খোঁপা করে বাঁধা, সাজে ছিল না কোনও বাড়তি আড়ম্বর। শারীরচর্চার জন্য আরামদায়ক পোশাকই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

কাজের ব্যস্ততা, ছবির প্রস্তুতি এবং মাতৃত্ব— সবকিছুর মাঝেও নিজের শরীরের সঙ্গে যে আলিয়া কোনও রকম আপস করেন না, নতুন এই ভিডিয়ো যেন সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল। তাঁর নিষ্ঠা ও ধারাবাহিকতা ইতিমধ্যেই বহু অনুরাগীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রসঙ্গত, অভিনেত্রীর নতুন ছবি ‘আলফা’ বক্সঅফিসে সে ভাবে সাড়া ফেলেনি। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আলিয়ার।

Alia Bhatt Bollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy