Advertisement
E-Paper

উচ্চতার জন্য স্বামীকে বিশেষ নামে ডাকতেন! সেই ডাকনাম শুনে রেগে গিয়েছিলেন অমিতাভের বাবা?

অমিতাভ ও জয়ার উচ্চতার ফারাকও বহু বার আলোচনায় উঠে এসেছে। এ বার সেই উচ্চতার প্রসঙ্গেই এক মজার স্মৃতির কথা শোনালেন অমিতাভ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২২:৩৬
অমিতাভকে কী নামে ডাকতেন জয়া?

অমিতাভকে কী নামে ডাকতেন জয়া? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁদের উচ্চতার ফারাকও বহু বার আলোচনায় উঠে এসেছে। এ বার সেই উচ্চতার প্রসঙ্গেই এক মজার স্মৃতির কথা শোনালেন অমিতাভ। জানালেন, এক সময়ে তাঁকে ‘লম্বুজি’ বলে ডাকতেন জয়া। কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একেবারেই পছন্দ ছিল না অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের। শেষ পর্যন্ত তিনিই জয়ার সেই ডাক বন্ধ করে দিয়েছিলেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রণবীর কপূর, রবি দুবে ও সাই পল্লবী। তাঁদের আসন্ন ছবি ‘রামায়ণ’-এর প্রচারে এসেছিলেন তিন জন। সেখানেই বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়।

এর পরেই জয়ার সেই পুরনো ডাক-এর প্রসঙ্গ তোলেন অমিতাভ। অভিনেতা জানান, বহু বছর ধরে জয়া তাঁকে ‘লম্বুজি’ বলে সম্বোধন করতেন। কিন্তু এক দিন তাঁর বাবা বিষয়টি নিয়ে আপত্তি জানান। জয়ার উদ্দেশে তাঁর নির্দেশ ছিল, অমিতাভকে ওই নামে ডাকা চলবে না। হয় তাঁর নাম ধরে ডাকতে হবে, নয়তো অন্য কোনও সম্বোধন ব্যবহার করতে হবে।

অমিতাভের কথায়, “অনেক বছর ধরে ও আমাকে ‘লম্বুজি’ বলে ডাকত। পরে বাবুজি ওকে বলেছিলেন, ‘দেখো, ওকে এ ভাবে ডেকো না। হয় ওর নাম ধরে ডাকো, নয়তো অন্য কোনও নামে ডাকো।’ তার পর থেকে ও আমাকে নাম ধরেই ডাকতে শুরু করে।”

কথোপকথনে যোগ দেন রণবীরও। অমিতাভ ও জয়ার উচ্চতার সঙ্গে নিজের ও আলিয়ার উচ্চতার তুলনা করেন তিনি। রণবীর বলেন, “আমি মনে মনে ভাবতাম, আমি অমিতজির মতো আর একটু লম্বা হবো আর আলিয়া হবে জয়া আন্টির মতো আর একটু ছোটখাটো। তা হলে ছবিতে আমাদের উচ্চতার ফারাকটাও বেশ সুন্দর দেখাবে। এই কথাটা আমি প্রায়ই ভাবতাম।”

Amitabh Bachchan Jaya Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy