Advertisement
E-Paper

সমাজমাধ্যমে বিরতি নিয়েই পেলেন বড় হুমকি! এর মাঝেই নিজের স্বাস্থ্য নিয়ে কী বললেন অমিতাভ বচ্চন?

শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়রের কাছে একটি হুমকি মেল আসে। সেখানে অমিতাভের বাড়ি বোমায় উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়। এর মাঝেই অমিতাভ জানালেন, তাঁর শরীর এখন কেমন আছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৯:১১
কেমন আছেন অমিতাভ?

কেমন আছেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

বিশ্রাম দরকার। তাই কয়েক দিনের জন্য সমাজমাধ্যমে বিরতির কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত তাঁর। এর মাঝেই এসেছে বড় হুমকি। শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়রের কাছে একটি হুমকি মেল আসে। সেখানে অমিতাভের বাড়ি বোমায় উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়। এর মাঝেই অমিতাভ জানালেন, তাঁর শরীর এখন কেমন আছে।

অমিতাভ জানালেন, তাঁর আরও বিশ্রামের প্রয়োজন। নিজের ব্লগে শরীরের যত্ন নেওয়া এবং বিশ্রামের প্রয়োজনীয়তা নিয়ে লিখলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যা না কি অন্য কোনও শারীরিক সমস্যায় ভুগছেন অভিনেতা, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, “আরও বিশ্রামের প্রয়োজন। শরীরের সঙ্গে মানিয়ে নেওয়া যায় কী ভাবে সেটা ভাবছি। মানুষের শরীর কতটা অদ্ভুত এবং স্বতন্ত্র, তা নিয়েও নানা ভাবনা আসছে।”

এর আগেই সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার কথা জানিয়েছিলেন অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে ক্ষমা চেয়ে অমিতাভ লিখেছিন, “ক্ষমা করবেন। আমি ক্ষমাপ্রার্থী। বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কয়েক দিন বিরতি নিতে বলা হয়েছে। তাই এই মুহূর্তে কিছু লিখতে পারছি না।”

দশেরার শুভেচ্ছা জানাতে গিয়েও নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন অভিনেতা। সে সময়ও বিশ্রামের কথা উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছিলেন, আপাতত তাঁকে সমাজমাধ্যমে যোগাযোগ সীমিত রাখতে বলা হয়েছে। যাঁরা ব্যক্তিগত ভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদেরও উত্তর দিতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন অমিতাভ। পরে আবার সকলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে আশাও প্রকাশ করেছিলেন তিনি। অভিনেতা লিখেছিলেন, “সকলকে দশেরার শুভেচ্ছা। জীবনে ভালবাসা, সুখ ও পরিপূর্ণতা আসুক। আপাতত বিশ্রাম নিতে এবং সুস্থ হয়ে উঠতে বলা হয়েছে। তাই যোগাযোগ করতে পারছি না। দয়া করে ক্ষমা করবেন। যাঁরা আমাকে ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের কাছেও ক্ষমাপ্রার্থী। আমার এই বার্তাকেই আপাতত আমার উত্তর হিসাবে গ্রহণ করবেন। আশা করি, পরে আবার কথা হবে।”

Amitabh Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy