Advertisement
E-Paper

ব্লগ লেখার সময়ে গুলিয়ে যাচ্ছে অক্ষর! বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কী বললেন অমিতাভ?

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ সামলানো যে সহজ হচ্ছে না, তা জানালেন বলিউডের ‘শাহেনশা’। সম্প্রতি নিজের ব্লগে এই নিয়ে কথা বলেন তিনি। হাঁটুর চোট সারিয়ে উঠতেই নতুন কোন সমস্যায় পড়লেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:২৩
নতুন কোন সমস্যায় পড়লেন অমিতাভ?

নতুন কোন সমস্যায় পড়লেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় খামতি নেই অমিতাভ বচ্চনের। একের পর এক কাজ সামলানোর পাশাপাশি নিয়মিত শারীরচর্চার অভ্যাসও ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ সামলানো যে সহজ হচ্ছে না, তা জানালেন বলিউডের ‘শাহেনশা’। সম্প্রতি নিজের ব্লগে অনিদ্রা, শারীরচর্চা এবং ব্যস্ত জীবনযাপনের নানা সমস্যার কথা জানিয়েছেন অভিনেতা।

২ নভেম্বরের ব্লগে অমিতাভ জানান, লেখার সময়ে অক্ষরের আকার ছোট-বড় করা নিয়ে সমস্যায় পড়ছেন তিনি। কী ভাবে সেই সমস্যার সমাধান করবেন, তা বুঝতে পারছেন না। অভিনেতার কথায়, “ব্লগ লেখার সময়ে অক্ষরের আকার নিয়ে সমস্যায় পড়ছি। কেউ যদি জানেন কী ভাবে ঠিক করতে হয়, তা হলে বুঝিয়ে দেবেন। গুগলে খুঁজেও নির্দেশগুলি বুঝতে পারিনি।”

এর পরেই ঘুমের সমস্যার কথা জানান অমিতাভ। আগের রাতে ব্লগ লেখা উচিত ছিল, এই চিন্তা মাথায় ঘুরতে থাকায় স্বাভাবিক সময়ের আগেই ঘুম ভেঙে যায় তাঁর। ঘুমিয়ে পড়ার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও বিশেষ লাভ হয়নি। শেষপর্যন্ত স্বাভাবিক উপায়েই ঘুমনোর চেষ্টা করেন তিনি। কম্বলের মধ্যে নিজেকে মুড়ে ভ্রূণের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়েন অমিতাভ। বিগ বি-র আশা, তাতে যদি কিছুটা ঘুম আসে।

সকালের অভিজ্ঞতা নিয়েও লিখেছেন অভিনেতা। বার বার হাই ওঠার প্রসঙ্গ টেনে শরীরে অক্সিজেনের প্রয়োজনের কথাও উল্লেখ করেছেন তিনি। কিন্তু হাই উঠলেও পর্যাপ্ত পরিমাণে তাঁর ঘুম হচ্ছে না বলেও জানান অমিতাভ। শুধু ঘুম নয়, শারীরচর্চার অভ্যাসেও ছেদ পড়েছে বলে জানিয়েছেন অমিতাভ। নিজের মনের ইচ্ছা এবং শরীরের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে অমিতাভ লেখেন, “মন বলে, হ্যাঁ, পারব। কিন্তু শরীর বলে, একটু থামো বন্ধু!”

Amitabh Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy