Advertisement
E-Paper

‘নকল স্ফীতোদর’ বলে কটাক্ষ করা হয়েছিল! অবশেষে সেই গুঞ্জনে প্রতিক্রিয়া দীপিকার

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন দীপিকা। তার পরেই আবার পুরনো কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে, যেখানে ইঙ্গিত করা হয়েছিল, দীপিকার নাকি নকল স্ফীতোদর ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২
নকল স্ফীতোদর গুঞ্জনে প্রতিক্রিয়া দীপিকার!

নকল স্ফীতোদর গুঞ্জনে প্রতিক্রিয়া দীপিকার! ছবি: সংগৃহীত।

২০২৪ সালে স্বামী রণবীর সিংহকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়ে ট্রোলিং-এর শিকার হন দীপিকা পাড়ুকোন। সেই দিনই প্রথম বার স্ফীতোদর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। তিনি কি মা হচ্ছেন, এই নিয়ে তো জল্পনা ছিলই। সেই সঙ্গে নিন্দকেরা দাবি করেছিলেন, দীপিকার স্ফীতোদর নাকি নকল! সন্তান দুয়ার জন্মেরও পরেও একদল নিন্দক পিছু ছাড়েনি অভিনেত্রীর। এ বার পরোক্ষ ভাবে জবাব দিলেন দীপিকা নিজেই।

গত এক বছরে একাধিক বিতর্কে জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের নাম। বিশেষ করে ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘স্পিরিট’—এই দুই বড় ছবি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁর পেশাগত সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা শুরু হয়। এর মধ্যেই দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন দীপিকা। তার পরেই আবার পুরনো কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে, যেখানে ইঙ্গিত করা হয়েছিল, দীপিকার নাকি নকল স্ফীতোদর ছিল।

এই জল্পনার মাঝেই এ বার এমন একটি ভিডিয়োয় লাইক করেছেন দীপিকা, যেখানে তাঁর গর্ভাবস্থা নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে সরব হয়েছেন এক বিষয়স্রষ্টা।

মঙ্গলবার দীপিকা তাঁর স্ফীতোদরের ছবি ভাগ করে নেন। সেটি প্রকাশ্যে আসার পরেই বিষয়স্রষ্টা আরশিয়া মুরজ়ানি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে ছবিগুলির প্রশংসা করে তিনি বলেন, “আজ সকালে রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের পরিবারের এত সুন্দর ছবি দেখে ঘুম ভাঙল। ছবিগুলো এতই মিষ্টি যে এগুলো নিয়ে একটু কথা বলতেই হয়।”

দীপিকার কন্যা দুয়াকেও দেখা যায় ছবিতে। তার জন্মদিনেই ছবিগুলি পোস্ট করেন অভিনেত্রী। তাই আরশিয়া বলেন, “আমার মনে হয়, ছোট্ট দুয়া দেখতে একেবারে রণবীর সিংহের মতো। যেন দু’জনকে কপি-পেস্ট করা হয়েছে।”

এর পরেই দীপিকার প্রথম গর্ভাবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রসঙ্গ তোলেন আরশিয়া। তিনি বলেন, “এটা আমার ভীষণ অদ্ভুত লেগেছে। সমাজে আমরা কী ভাবে তারকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়কে স্বাভাবিক করে ফেলেছি, সেটাই অবাক করে আমাকে। অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে প্রত্যেক তারকা মিথ্যা কথা বলেন না। হয়তো কেউ কেউ বলেন, জানি না। কিন্তু দীপিকা পাড়ুকোন নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যা বলছেন না। তিনি যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, তা স্পষ্ট। ওঁকে নিজের এই সময়টা উপভোগ করতে দিন।” আরশিয়ার এই পোস্টটি লাইক করেছেন স্বয়ং দীপিকা, যা নজর এড়ায়নি নেটাগরিকের।

রণবীর এবং দীপিকার জীবনের এই সময়টিকে সুন্দর একটি অধ্যায় বলেও উল্লেখ করেন আরশিয়া। তাঁর কথায়, “দীপিকাকে দুর্দান্ত সুন্দর লাগছে। ওঁকে এত খুশি দেখে আমারও ভাল লাগছে। ছবিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। ওঁদের জন্য আমি খুব খুশি।” ১৯ এপ্রিল একটি ছবি পোস্ট করে দ্বিতীয় বার মা হওয়ার খবর ঘোষণা করেন দীপিকা পাড়ুকোন।

Deepika Padukone Ranveer Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy