Advertisement
E-Paper

হঠাৎ মঞ্চে উঠে পড়েন অনুরাগী, চমকে চিৎকার গায়িকা সুনন্দা শর্মার! মাঝপথেই থামালেন অনুষ্ঠান?

শনিবার, ৩০ অক্টোবর সন্ধ্যায় জয়পুরের দয়ারামপুরায় আনন্দ ইন্টারন্যাশনাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠান ছিল সুনন্দা শর্মার। সেখানেই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১২:১১
সুনন্দা শর্মার অনুষ্ঠানে কী হয়েছে?

সুনন্দা শর্মার অনুষ্ঠানে কী হয়েছে? ছবি: সংগৃহীত।

পঞ্জাবের জনপ্রিয় গায়িকা সুনন্দা শর্মা। ‘জাট ইয়মলা’, ‘পাগল নেহি হোনা’ এবং ‘চোরি চোরি’-র মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত তিনি। শনিবার, ৩০ অক্টোবর সন্ধ্যায় জয়পুরের দয়ারামপুরায় আনন্দ ইন্টারন্যাশনাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান চলাকালীন ঘটে বিপত্তি। আচমকাই এক অনুরাগী মঞ্চে উঠে পড়েন গায়িকার সঙ্গে দেখা করতে। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে রীতিমতো চিৎকার করে ওঠেন সুনন্দা। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে নিজের একটি গান গাইছেন সুনন্দা। এমন সময় সাদা শার্ট পরা এক অনুরাগী আচমকাই মঞ্চে উঠে পড়েন। তাঁকে দেখেই জোরে চিৎকার করে ওঠেন গায়িকা। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন এবং ওই ব্যক্তিকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান। সেই সময় সুনন্দাকে বার বার বলতে শোনা যায়, “ঠিক আছে, ঠিক আছে।” তবে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা ব্যস্ত থাকতেই মঞ্চ ছেড়ে দ্রুত বেরিয়ে যান তিনি।

৩৪ বছর বয়সি গায়িকা এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সমাজমাধ্যমে অনুষ্ঠানের কিছু ভিডিয়ো ও ছবি ভাগ করেছেন তিনি। জয়পুরের শ্রোতাদের ধন্যবাদও জানিয়েছেন তাঁকে ভালবাসা দেওয়ার জন্য।

এর আগে এক সাক্ষাৎকারে নিজের অবসাদের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন সুনন্দা। জানিয়েছিলেন, টানা দু’মাস ১৭ দিন নিজেকে সম্পূর্ণ অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিলেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গেও প্রায় কোনও যোগাযোগ রাখতেন না।

সেই কঠিন সময়ের কথা স্মরণ করে সুনন্দা বলেছিলেন, “আমি কয়েক জন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। কিন্তু বিষয়টা আমার সঙ্গে ঠিক খাপ খায়নি। তাঁরা কী ভাবে আমার কষ্ট বুঝতে পারবেন এবং কী ভাবেই বা সেই যন্ত্রণা কমাবেন, তা বুঝতে পারিনি। দু’মাস ১৭ দিন সম্পূর্ণ অন্ধকারে নিজের ঘরে বন্দি ছিলাম। খিদে পেলে দরজায় টোকা দিয়ে মায়ের কাছে খাবার চাইতাম।”

অবসাদের সঙ্গে সেই লড়াই সুনন্দার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠেছিল। মানসিক স্বাস্থ্য, সম্পর্ক, বিয়ে এবং আর্থিক স্বাধীনতার মতো বিষয় নিয়ে নতুন করে ভাবতে শিখেছিলেন গায়িকা।

Bollywood Bollywood Director Bollywood Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy