Advertisement
E-Paper

নিরাপত্তারক্ষীদের উপেক্ষা করে তারকাকে ছোঁয়ার চেষ্টা, তরুণীর অনুরোধ ফেরালেন অমিতাভ

প্রতি রবিবারের মতো, ১১ অক্টোবরও অমিতাভ বচ্চনকে একঝলক দেখতে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। এ দিন ছিল তাঁর জন্মদিন। কিন্তু সেই ভিড়ের মধ্যেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৩:৩১
অনুরাগীর অনুরোধ ফেরালেন অমিতাভ।

অনুরাগীর অনুরোধ ফেরালেন অমিতাভ। ছবি: সংগৃহীত।

৮৫ বছরের জন্মদিন উদ্‌যাপন করলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। রবিবার, ১১ অক্টোবর, জন্মদিন উপলক্ষে মুম্বইয়ের জুহু এলাকায় নিজের বাংলো ‘জলসা’র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিনেতা। প্রতি রবিবারের মতো এ দিনও তাঁকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। কিন্তু সেই ভিড়ের মধ্যেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। এক তরুণী অনুরাগী নিরাপত্তারক্ষীদের বাধা অতিক্রম করে অভিনেতার কাছে পৌঁছোনোর চেষ্টা করেন। এমনকি অভিনেতাকে শুভেচ্ছা জানাতে বাংলোর ভিতরেও ঢুকে পড়েন, ছড়িয়ে পড়েছে এমনই ভিডিয়ো।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অমিতাভের কাছে পৌঁছোনোর চেষ্টা করছেন ওই তরুণী। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অভিনেতার নিরাপত্তারক্ষীরা। ভিডিয়োয় দেখা যায়, অমিতাভ বার বার ওই তরুণীর সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে যেতে চাইছেন, তাঁর হাত মেলানোর অনুরোধ প্রত্যাখ্যান করছেন। একপর্যায়ে তিনি নিরাপত্তারক্ষীদের দিকে ইশারা করে তরুণীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন বলেও মনে হয়েছে।

তবে এই ঘটনার পরেও অনুরাগীদের অভিবাদন জানানো বন্ধ করেননি অমিতাভ। লাল পাঞ্জাবি পরে অভিনেতা দু’হাত জোড় করে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের তৈরি বিশাল মালার সামনেও ছবি তোলেন তিনি। উপস্থিত সকলকে হাত নেড়ে অভিবাদন জানানোর পাশাপাশি তাঁদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদও জানান। তার পর ঢুকে যান বাংলোর ভিতরে।

ঘটনাটি নিয়ে সমাজমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগীর সঙ্গে হাত না মেলানোয় অভিনেতার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ। অন্য দিকে, অনেকেই অমিতাভের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন। তাঁদের বক্তব্য, তারকাদেরও ব্যক্তিগত পরিসর রয়েছে। তাঁদের নিরাপত্তা এবং ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা জরুরি।

আগামী দিনে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে অমিতাভকে দেখার অপেক্ষায় দর্শক। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রভাস।

Amitabh Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy