Advertisement
E-Paper

প্রথম বার সলমন খানের ‘বিগ বস্‌’ দেখবেন অরিজিৎ সিংহ! কার সমর্থনে এই শো নিয়ে আগ্রহী তিনি?

‘বিগ বস্ ২০’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বারের প্রতিযোগীদের নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, গায়ক কাজ়ী তৌকীর তাঁর মজার কাণ্ডকারখানা এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে নজর কেড়েছেন। তাঁর জন্যই ‘বিগ বস্’ দেখছেন অরিজিৎ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭
Fpr the first time Arijit Singh is watching Salman Khan’s Bigg Boss

কার জন্য সলমনের ‘বিগ বস্‌’ দেখছেন অরিজিৎ ? ছবি: সংগৃহীত।

‘বিগ বস্ ২০’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বারের প্রতিযোগীদের নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, গায়ক কাজ়ী তৌকীর তাঁর মজার কাণ্ডকারখানা এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে নজর কেড়েছেন। ‘আমি রকস্টার’, কাজ়ীর এই মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। বিষয়টি নিয়ে হাসির রোলও উঠেছে। আর কাজ়ীর জন্যই নাকি প্রথম বার ‘বিগ বস্‌’ দেখবেন অরিজিৎ সিংহ।

কাজ়ীকে নাকি সমর্থনও করছেন অরিজিৎ। দু’জনের পরিচয় অবশ্য আজকের নয়। ২০০৫ সালের রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তার পর থেকে তাঁদের মধ্যে বন্ধুত্বও তৈরি হয়। চলতি বছর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতেও ঘুরে গিয়েছেন তিনি।

গায়ক কাজ়ী তৌকীর সঙ্গে অরিজিৎ সিংহ।

গায়ক কাজ়ী তৌকীর সঙ্গে অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

৯ সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডলে কাজ়ীর ‘বিগ বস্‌’-এ যোগদান নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান অরিজিৎ। তিনি লেখেন, “আমাকে জীবনে প্রথম বার ‘বিগ বস্‌’ দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজ়ী সেখানে রয়েছে।”

এ বারের প্রতিযোগীদের তালিকায় কাজ়ী ছাড়াও রয়েছেন কনিকা মান্ন, আসিফ খান, মেরি কম, ঈশা রিখী, রীতি তিওয়ারী, আম্রপালী দুবে, লভ গিল, হর্ষ মাচারে, মাহী বীজ, তন্ময় সিংহ,অরিশফা খান, কুশল তনওয়ার, আমন গাঁধী এবং উদিতি সিংহ।

উল্লেখ্য, এ বারও রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের আসনে রয়েছেন সলমন খান। চলতি মরসুমের থিম ‘তথাস্তু’। প্রতি সিজ়নে ‘বিগ বস্‌’ বাড়ির থিম, প্রতিযোগী এবং খেলার নিয়ম বদলালেও রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবে সলমনের উপস্থিতি একই রকম গুরুত্বপূর্ণ। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালকের ভূমিকায় অনুরাগীরা সলমন ছাড়া অন্য কাউকে ভাবতেই পারেন না। ‘বিগ বস্‌’-এর ‘উইকএন্ড কা ওয়ার’ পর্ব এখনও অন্যতম প্রধান আকর্ষণ। সলমনের কড়া মন্তব্য, রসিকতা এবং সপ্তাহান্তে প্রতিযোগীদের মুখোমুখি হওয়া দেখে মুগ্ধ হয়ে যান দর্শক।

Arijit Singh Bigg Boss 20 Salman Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy