দিল্লিতে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে আটক হয়েছিলেন অভিনেতা ইমরান খান। এ বার ইমরান-সহ আটক হওয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২২৩ ধারা — কোনও নির্দেশ অমান্য করা, ১২৬(২) ধারা — অন্যায় ভাবে কাউকে বাধা দেওয়া এবং ১৮৯(২), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারা — বেআইনি জমায়েত সংক্রান্ত অভিযোগ। পুলিশকর্মীরাই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন মুম্বইয়ে ৪০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছিল।
শনিবার আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভিতর থেকে নিজের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করেন ইমরান। ছবির সঙ্গে মজার ছলে তিনি লেখেন, “মনে হচ্ছে গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি!” এর পর পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতে শোনা যায় অভিনেতাকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অন্য একটি ভিডিয়োয় নিজের আটক হওয়ার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, “সত্যি বলতে, কেন আমাকে আটক করা হয়েছে, তা আমি জানি না। ওঁরা আমাদের সকলকে রাস্তা থেকে তুলে ভ্যানে বসতে বলেন।” অভিনেতা আরও জানান, মুক্তি দেওয়ার আগে তাঁকে এবং অন্যদের প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের ভ্যানে ঘোরানো হয়েছিল।
আরও পড়ুন:
ভ্যানে ওঠার আগে ইমরান স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর কোনও নির্দিষ্ট দাবি নেই। মুম্বইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই তিনি প্রতিবাদে যোগ দিয়েছেন। তাঁর কথায়, “স্যার, আমার কোনও দাবি নেই। কারও কাছে কিছু দাবি করার মতো কোনও বিশেষ পরিচিতি আমার নেই। আমি কোনও সংগঠনেরও সদস্য নই। তাই কোনও সংগঠনের প্রতিনিধি হিসেবেও কথা বলছি না।”
ইমরানের সঙ্গে ওই বিক্ষোভস্থল থেকে আটক করা হয় তাঁর প্রেমিকা লেখ়া ওয়াশিংটন এবং তুতো বোন জ়েন মেরি খানকেও। পুলিশের ভ্যানের ভিতর থেকে দু’জনেই সমাজমাধ্যমে নিয়মিত আপডেট ভাগ করে নেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
শেষমুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’! নাম ও পদ্ধতি পাল্টেছিল আগেই, নেপথ্যে কোন কোন কারণ?
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস