Advertisement
E-Paper

‘আমার কাজ এখনও শেষ হয়নি’! অভিনয় থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে স্পষ্ট জবাব নসীরুদ্দীনের

প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ৫০ দিন ধরে প্রদর্শিত হচ্ছে ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’। ছবির সাফল্যের উদ্‌যাপনে হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১১:২৫
নিজের অবসর প্রসঙ্গে কী বললেন নসীরুদ্দীন?

নিজের অবসর প্রসঙ্গে কী বললেন নসীরুদ্দীন? ছবি: সংগৃহীত।

বয়স হয়েছে তাঁর। কিন্তু, বড়পর্দা হোক বা মঞ্চ, আজও দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা নসীরুদ্দীন। সম্প্রতি ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’র সাফল্যের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। বক্সঅফিসে এই ছবি যেমন বাণিজ্যিক সাফল্য পেয়েছে, তেমন সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে। সম্প্রতি, এই ছবির ৫০ দিনের সাফল্য উদ্‌যাপনে যোগ দেন নসীরুদ্দীন। সেখানেই স্পষ্ট করেন, অভিনয় থেকে এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।

প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ৫০ দিন ধরে প্রদর্শিত হচ্ছে ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’। নসীরুদ্দীনের সঙ্গে দিলজীত দোসাঞ্ঝ, শর্বরী, বেদাঙ্গ রায়না অভিনয় করেছেন এই ছবিতে। বেশ কয়েক বছর পরে বাণিজ্যিক সাফল্য পেল ইমতিয়াজ়ের ছবি। তারই উদ্‌যাপন হয় মুম্বইয়ে। সেখানে উপস্থিত ছিলেন নসীরও।

উদ্‌যাপনে আমন্ত্রিত সাংবাদিকদের মুখোমুখি হতে তাঁর কর্মজীবন নিয়ে নানা প্রশ্ন করা হয় নসীরুদ্দীনকে। তখন অভিনেতা পরিষ্কার বলেন, “আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেওয়া মানে ইঙ্গিতে বোঝানো যে, ‘তোমার কাজ হয়ে গিয়েছে’। আমার এই সম্মান নিয়ে চলে যাওয়ার কোনও ইচ্ছা নেই। সেই কারণে আমি এই সমস্ত পুরস্কার গ্রহণ করি না। আমি মনে করি না যে, আমার কাজ শেষ হয়েছে।” এ দিনের অনুষ্ঠানে দর্শককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই ছবির অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই সঙ্গে, আমি প্রচণ্ড গর্বিতও। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।”

১৯৭০ দশকের মাঝামাঝি সময় থেকে অভিনয় শুরু নসীরুদ্দীনের। মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয়ের আগে তিনি সমান্তরাল ছবিতে কাজ করেছেন। ১৯৮০-র দশকে ‘কর্ম’, ‘জলওয়া’, ‘মালামাল’-এর মতো একাধিক বক্সঅফিস সফল ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কারও। শুধু সিনেমা নয়, নসীরুদ্দীন নাট্যজগতেরও এক উজ্জ্বল নাম। তা ছাড়া সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নিজের স্পষ্ট মতামত প্রকাশ করেন তিনি।

Naseeruddin Shah Bollywood Imtiaz Ali

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy