Advertisement
E-Paper

‘দু’জনের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না’, ভয় পান রণবীর? কাদের নিয়ে তাঁর এমন মন্তব্য?

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসে নিজের জীবনের এক বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন রণবীর ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৫৫
কাদের ভয় পান রণবীর?

কাদের ভয় পান রণবীর? ছবি: সংগৃহীত।

অমিতাভ বচ্চনের সামনে বসে কথা বলছেন, অথচ তাঁর চোখের দিকে তাকাতেই পারছেন না রণবীর কপূর! কেন? সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসে নিজের জীবনের এক বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা। আসন্ন ছবি ‘রামায়ণ’-এর প্রচারে অমিতাভের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই কথায় কথায় উঠে এল তাঁর জীবনের দুই বিশেষ মানুষের প্রসঙ্গ।

রণবীর জানান, জীবনে মাত্র দু’জন মানুষের সঙ্গে কথা বলার সময়ে তিনি চোখে চোখ রাখতে পারেন না। তাঁদের মধ্যে এক জন হলেন তাঁর প্রয়াত বাবা ঋষি কপূর। অন্য জন হলেন অমিতাভ বচ্চন। অভিনেতার কথায়, “আমার জীবনে মাত্র দু’জন মানুষ এসেছেন, যাঁদের সঙ্গে কথা বলার সময়ে আমি চোখে চোখ রাখতে পারি না। এক জন আমার বাবা, অন্য জন আপনি।”

রণবীরের মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে যান অমিতাভ। তিনি প্রশ্ন করেন, “কী বলছ তুমি?” এর পরেই ছোটবেলার একটি স্মৃতির কথা তুলে আনেন রণবীর। ছোট থেকেই অমিতাভকে দেখে বড় হয়েছেন তিনি। ছোটবেলায় ‘অজুবা’ ছবির শুটিং দেখতে গিয়েছিলেন। সেই স্মৃতি আজও তাঁর মনে গেঁথে রয়েছে, জানান রণবীর।

অন্য দিকে, মুক্তির অপেক্ষায় রণবীরের ‘রামায়ণ’। ছবিটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রচার। নীতেশ তিওয়ারী পরিচালিত এই ছবি শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক স্তরেও বড় আকারে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। নির্মাতাদের দাবি, বিশ্বের ১০০টিরও বেশি দেশে প্রায় ৫০ হাজার প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি।

নমিত মলহোত্র প্রযোজিত ছবিতে রামের চরিত্রে রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হনুমান হিসেবে সনী দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মলয়ালম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

Ranbir Kapoor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy