Advertisement
E-Paper

দ্বিতীয় সন্তান আসন্ন! দুয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন দীপিকা, এ বার পিতৃত্বকালীন বিরতিতে রণবীর

মা হওয়ার পরে দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কন্যা দুয়ার সঙ্গে সময় কাটাবেন। তবে রণবীর ব্যস্ত ছিলেন সেই সময়ে ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পরে সংসারে সময় দিতে চাইছেন রণবীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৯:৫৪
দ্বিতীয় সন্তান আসার সময়ে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর!

দ্বিতীয় সন্তান আসার সময়ে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর! ছবি: সংগৃহীত।

বড় সিদ্ধান্ত নিলেন রণবীর সিংহ। ‘ধুরন্ধর’-এর সাফল্য উপভোগ করার পাশাপাশি ‘ডন ৩’-কে কেন্দ্র করে তৈরি বিতর্কেরও মুখোমুখি হয়েছেন গত কয়েক মাসে। প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী কাজ ‘প্রলয়’-এর। এর মধ্যেই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন রণবীর।

মা হওয়ার পরে দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কন্যা দুয়ার সঙ্গে সময় কাটাবেন। তবে রণবীর ব্যস্ত ছিলেন সেই সময়ে ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পরে সংসারে সময় দিতে চাইছেন রণবীর। বর্তমানে তারকাদম্পতি দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।

রণবীর আগামী অগস্ট মাস থেকে তাঁর নতুন ছবি ‘প্রলয়’-এর কাজ শুরু করতে চলেছেন। জয় মেহতার পরিচালনায় তৈরি এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। দীপাবলি পর্যন্ত শুটিং করবেন রণবীর। এর পর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন।

নভেম্বরের দিকে ‘প্রলয়’ ছবির শুটিং কিছু দিনের জন্য বন্ধ রাখা হবে। দীপিকার কোলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি দ্বিতীয় সন্তান আসার কথা। এই সময়টা রণবীর পরিবারের সঙ্গে থাকতে চান। এর পর ২০২৭ সালে ফের ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা।

প্রথম সন্তানের জন্মের পরে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন দীপিকা। দ্বিতীয় সন্তানের জন্মে সমান ভাবে সময় দিতে চান রণবীরও। তাই তিনিও দীর্ঘ বিরতিতে যাবেন।

উল্লেখ্য, ‘প্রলয়’ একটি জ়ম্বি থ্রিলার। এই ধরনের ছবিতে এই প্রথম অভিনয় করবেন রণবীর। বর্তমানে তিনি ‘ধুরন্ধর’ ছবির সাফল্য উপভোগ করছেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

খবর, ‘প্রলয়’ ছবির বড় একটি অংশের শুটিং অস্ট্রেলিয়ায় হবে। একটি সূত্রের দাবি, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে রণবীর এই ছবির শুটিং শুরু করবেন। অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময়ের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। এই চরিত্রের জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। ছবির বড় পরিসর এবং ভিন্ন ধরনের গল্পের কারণে তাঁকে শারীরিক ও মানসিক ভাবেও বিশেষ প্রস্তুতি নিতে হচ্ছে। প্রায় ৩০০ কোটি বাজেটে তৈরি হচ্ছে এই ছবি।

Ranveer Singh Deepika Padukone Dua Padukone Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy