Advertisement
E-Paper

‘আমাদের উপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছ?’ হঠাৎ কেন এমন হুঁশিয়ারি দিলেন রোহিত?

একের পরে এক তারকাকে লক্ষ্য করে চলছে গুলি। তাঁদের মধ্যে রয়েছেন রোহিত শেট্টীও। এ সবের মধ্যেই ‘বিগ বস্‌ ২০’-এর মঞ্চে প্রতিযোগীদের আচরণ নিয়ে সরব হন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ২২:৩১
গুলিকাণ্ড নিয়ে কী বললেন রোহিত?

গুলিকাণ্ড নিয়ে কী বললেন রোহিত? ছবি: সংগৃহীত।

তারকাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। একের পরে এক তারকাকে লক্ষ্য করে চলছে গুলি। তাঁদের মধ্যে রয়েছেন রোহিত শেট্টীও। এ সবের মধ্যেই ‘বিগ বস্‌ ২০’-এর মঞ্চে প্রতিযোগীদের আচরণ নিয়ে সরব হন তিনি।

টাইগার শ্রফের বাড়ির কাছে গুলির প্রসঙ্গ টেনে প্রতিযোগীদের কড়া ভাষায় সতর্ক করলেন তিনি। স্কাউট ওপি, আসিফ খান, ইয়ং ডিএসএ এবং আম্রপালি দুবেকে উদ্দেশ করে রোহিতের প্রশ্ন, “এ দিকে আমাদের বাড়ির সামনে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন?”

‘উইকএন্ড কা ওয়ার’-এর সাম্প্রতিক পর্বে প্রতিযোগীদের আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রোহিত। বিশেষ করে স্কাউট ওপি এবং ইয়ং ডিএসএ-র আচরণে অসন্তুষ্ট তিনি। তাঁর মতে, এই দুই প্রতিযোগী নিজেদের আচরণের মাধ্যমে যেন ‘গ্যাংস্টার’ হওয়ার চেষ্টা করছেন। রোহিত বলেন, “তোমাদের গ্যাংস্টারের মতো দেখতে লাগছ। দেখে মনে হচ্ছে, দশম শ্রেণির তিনটি ছেলে গুন্ডামি করতে বেরিয়েছে!” সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ের রোহিত গুলিকাণ্ডের কথা বলেন। তিনি জানান, বাস্তবে তাঁদের উপর সত্যিই হামলা করছে গ্যাংস্টারেরা। আর ‘বিগ বস্‌’-এর ঘরে কেউ কেউ গ্যাংস্টার সাজার চেষ্টা করছেন।

গত ১৮ অক্টোবর টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চলে। অভিনেতা গুরুতর চোট পাননি ঠিকই, কিন্তু তাঁর গাড়ির চালক গুলিবিদ্ধ হন। এই হামলার পর সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টটি লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়। একাধিক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, রোহিত শেট্টীও একটি হামলার শিকার হয়েছিলেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি মুম্বইয়ের জুহুতে তাঁর বাড়ির বাইরে গুলি চলেছিল। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রোহিতের বহুতল আবাসনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায়। সেই সময়ে বাড়ির ভিতরেই ছিলেন পরিচালক। পরে সমাজমাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করা হয়। অ্যাকাউন্টটির সঙ্গে লরেন্স বিশ্নোই গোষ্ঠীর যোগ রয়েছে বলে দাবি করা হয়েছিল।

Rohit Shetty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy