Advertisement
E-Paper

সারা বিশ্বে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আতঙ্কে তৈমুর ও জেহ! ভারতীয় সেনা নিয়ে পুত্রদের কী বলেন সইফ?

বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক সংঘাতের খবর দেখে তাদের মনে যেমন কৌতূহল তৈরি হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে ভয়ও। স্বাধীনতা দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সইফ। সেখানেই দুই পুত্রকে নিয়ে কথা বললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ২০:১২
তৈমুর ও জেহকে কী বলেছেন সইফ?

তৈমুর ও জেহকে কী বলেছেন সইফ? ছবি: সংগৃহীত।

যুদ্ধ নিয়ে প্রায়ই প্রশ্ন করছে সইফ আলি খানের দুই ছেলে তৈমুর ও জেহ। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক সংঘাতের খবর দেখে তাদের মনে যেমন কৌতূহল তৈরি হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে ভয়ও। স্বাধীনতা দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সইফ। সেখানেই দুই পুত্রকে নিয়ে কথা বললেন তিনি।

সইফ জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা যুদ্ধ নিয়ে তাঁর সন্তানেরা তাঁকে নানা প্রশ্ন করে। পরিস্থিতি খারাপ হলে তাদের কী হবে, কে তাদের নিরাপদে রাখবে, এমন প্রশ্নও আসে। সইফের কথায়, “আমার সন্তানেরা এখন পৃথিবীর নানা প্রান্তে চলা যুদ্ধ নিয়ে প্রশ্ন করে। ওরাও ভয় পায়। জিজ্ঞেস করে, ‘কে আমাদের দেখছে? এর পরে কী হবে? পরিস্থিতি কি আরও খারাপ হবে?’’’

সন্তানদের আশ্বস্ত করতে সইফের উত্তরও স্পষ্ট। তিনি বলেন, “আমি ওদের বলি, ‘সেনাবাহিনী আমাদের রক্ষা করছে।’ আমরা সবাই খুব গর্বিত।”

এই কথোপকথনের মধ্যেই উঠে আসে কাশ্মীর প্রসঙ্গও। সইফের বক্তব্য, কাশ্মীর ভারতের অন্যতম সুন্দর অঞ্চল। তবে জায়গাটি কিছুটা সংবেদনশীল এবং এখনও পুরোপুরি পর্যটনের জন্য উন্মুক্ত নয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে ভবিষ্যতে আরও স্বচ্ছন্দে সেখানে যেতে পারেন, সেই ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

সইফের সঙ্গে কাশ্মীরের যোগ অবশ্য ব্যক্তিগতও। তাঁর মা অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের দীর্ঘ অভিনয়জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে কাশ্মীর। মায়ের প্রথম ছবি ‘কাশ্মীর কী কলী’-র কথা স্মরণ করে সইফ জানান, ছবিটির শুটিং হয়েছিল কাশ্মীরে। এখানেই তাঁর মায়ের বহু গানের দৃশ্যেরও শুটিং হয়েছে।

Saif Ali Khan Taimur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy