Advertisement
E-Paper

রাঘব জুয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন? গত কয়েক মাসের জল্পনায় অবশেষে মুখ খুললেন শাহনাজ়

কিছু দিন আগেই ছিল অভিনেতা রাঘব জুয়ালের জন্মদিন। পার্টিতে এসেছিলেন শাহনাজ় গিল। সেখান থেকেই গুঞ্জন ঘনীভূত হয়, রাঘবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহনাজ়। অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা পঞ্জাবি গায়িকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২১:৪৮
রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শাহনাজ়!

রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শাহনাজ়! ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই ছিল অভিনেতা রাঘব জুয়ালের জন্মদিন। পার্টিতে এসেছিলেন শাহনাজ় গিল। সেখান থেকেই গুঞ্জন ঘনীভূত হয়, রাঘবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহনাজ়। অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা পঞ্জাবি গায়িকা। সম্পর্ক আছে কি না, তা নিয়ে কথা বলতে গিয়ে রাঘবেরই আসন্ন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’ দেখার অনুরোধ করেছেন শাহনাজ়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজ়কে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি ভদ্র ভাবে সেই প্রশ্ন এড়িয়ে যান। শাহনাজ় বলেন, “দয়া করে ব্যক্তিগত প্রশ্ন করবেন না।” এর পরই তিনি কথার বিষয় ঘুরিয়ে রাঘবের নতুন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর কথা বলতে থাকেন। সম্পর্কের গুজব নিয়ে কিছু না বলে তিনি রাঘবের ছবির প্রচার করেন। তার পরে বলেন, “আমার বন্ধুর ছবি আসছে, ‘ভাই তেরা স্টার হ্যায়’। আপনারা দয়া করে ছবিটা দেখবেন এবং ওর পাশে থাকবেন।”

শাহনাজ় আরও স্পষ্ট করে জানান, রাঘব তাঁর খুব কাছের বন্ধু। তিনি বলেন, “ও আমার খুব ভাল বন্ধু। ওর ছবিটা সফল হওয়া খুবই দরকার।”

এর পর তিনি রাঘবের পরিশ্রমের প্রশংসা করেন। তাঁর কথায়, রাঘব নিজের চেষ্টায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন, তিনি কোনও চলচ্চিত্র-পরিবার থেকে আসেননি। শাহনাজ় বলেন, “নায়ক হিসাবে প্রথম বার বড় চরিত্রে অভিনয় করছে ও। তাই ওর পাশে থাকা খুবই জরুরি। ও ইন্ডাস্ট্রির কেউ নয়, নিজের পরিশ্রমে আজ এই জায়গায় এসেছে। তাই সবাই দয়া করে ওর ছবিটা দেখতে যাবেন।”

গত কয়েক মাস ধরেই শাহনাজ় ও রাঘবকে নিয়ে সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে রাঘবের জন্মদিনের অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়ে যায়। এ ছাড়া একটি ভাইরাল ভিডিয়োয় নাকি দেখা যায়, গাড়িতে ওঠার সময়ে রাঘবের কোলে বসেছিলেন শাহনাজ় এবং এর পর দু’জন একসঙ্গে সেখান থেকে চলে যান। তবে ভিডিয়োর সত্যতা নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, ‘বিগ বস্‌ ১৩’ থেকে পরিচিতি পেয়েছিলেন শাহনাজ়। সেখান থেকেই সিদ্ধার্থ শুক্লর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সিদ্ধার্থের মৃত্যুর পরে দীর্ঘ দিন একাই ছিলেন তিনি। তবে গত কয়েক মাস ধরে তাঁর ও রাঘবের সম্পর্কের জল্পনা ছড়িয়েছে।

Shehnaaz Gill Raghav Juyal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy