Advertisement
E-Paper

‘ভেবেছিলাম পুত্রের নাম রাখব রাম খান’, কেন মনের ইচ্ছা পূরণ হল না সোহেল খানের?

নির্বাণ যখন সীমার গর্ভে ছিলেন, তখন মজা করে দু’জনে ঠিক করেছিলেন, ছেলে হলে নাম রাখবেন তিনি, আর মেয়ে হলে নাম ঠিক করবেন সীমা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২৩:০৭
প্রাক্তন স্ত্রী সীমা ও দুই সন্তানের সঙ্গে সোহেল!

প্রাক্তন স্ত্রী সীমা ও দুই সন্তানের সঙ্গে সোহেল! ছবি: সংগৃহীত।

সোহেল খান ও তাঁর প্রাক্তন স্ত্রী সীমা সজদেহ সম্প্রতি কুনাল খেমুর রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এ একসঙ্গে দেখা দিয়েছেন। সোহেলকে খেলার নিয়ম ও কৌশল বুঝতে প্রাক্তন স্ত্রী প্রথম থেকেই সাহায্য করছেন সম্প্রতি এক পর্বে সোহেল তাঁদের বড় ছেলে নির্বাণ খানের নাম রাখার নেপথ্যের গল্প শোনান। আড্ডার সময়ে শোয়ের নতুন প্রতিযোগী অলী গনী সোহেল ও সীমার দুই ছেলে নির্বাণ এবং ইয়োহানের প্রশংসা করেন। অলীর মতে, দু’জনেই ভীষণ ভদ্র এবং বড় ছেলে নির্বাণকে দেখতে একেবারে সোহেলের মতোই।

এর জবাবে সোহেল বলেন যে, নির্বাণ যখন সীমার গর্ভে ছিলেন, তখন মজা করে দু’জনে ঠিক করেছিলেন, ছেলে হলে নাম রাখবেন তিনি, আর মেয়ে হলে নাম ঠিক করবেন সীমা। সোহেল বলেন, “আমার ইচ্ছে ছিল ছেলের নাম রাখব রাম খান। আমরা এ ব্যাপারে খুবই ধর্মনিরপেক্ষ মানসিকতার।”

তবে ছেলে জন্মানোর পরে সব বদলে যায়। সোহেল জানান, সন্তান জন্মের পর যখন সীমার জ্ঞান ফেরে, তখন তাঁর মনেও একটি নাম ঠিক হয়ে গিয়েছিল। অভিনেতার কথায়, “চিকিৎসক জানালেন, ছেলে হয়েছে। আমি ঘরে ঢুকতেই সীমা আধঘুমের মধ্যে আমার দিকে তাকিয়ে বলল, ‘নির্বাণ কেমন আছে?’ ও এমন ভাবে নামটা বলেছিল যে, তার পর আর সেটা বদলাতে ইচ্ছে করেনি।” সোহেল আরও জানান, নামের মতোই নির্বাণ নিজেও স্বভাবে খুব শান্ত ও স্থির।

উল্লেখ্য, ১৯৯৮ সালে পরিবারের আপত্তি উপেক্ষা করে পালিয়ে বিয়ে করেছিলেন সোহেল খান ও সীমা সজদেহ। তাঁদের দুই ছেলে, নির্বাণ ও ইয়োহান। ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। তবে বিচ্ছেদের পরেও দু’জনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে এবং ছেলেদের একসঙ্গেই বড় করে তুলছেন। ‘অ্যালায়েন্স’-এ সীমার প্রবেশের পর সোহেল জানান, সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের রূপ বদলেছে ঠিকই, কিন্তু সীমার প্রতি তাঁর সম্মান এতটুকু কমেনি।

Sohail Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy