Advertisement
E-Paper

শুটিংয়ের ফাঁকে জমছে প্রেম? টেলিপাড়ার জনপ্রিয় নায়িকার জীবনে নতুন সম্পর্কের গুঞ্জন?

টেলিপাড়ার জনপ্রিয় নায়িকার জীবনে নতুন প্রেম? ধারাবাহিকের নায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নাকি? সহকর্মীদের মধ্যে আলোচনা তুঙ্গে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০২
সহ-অভিনেতার প্রেমে পড়েছেন নায়িকা?

সহ-অভিনেতার প্রেমে পড়েছেন নায়িকা? ছবি: সংগৃহীত।

ধারাবাহিকের সেটে প্রেমের গল্প নতুন নয়। ক্যামেরার সামনে দিনের পর দিন একসঙ্গে কাজ করতে করতে কখন যে পর্দার সম্পর্কের বাইরে অন্য রসায়ন তৈরি হয়, তা অনেক সময় বোঝাই যায় না। টেলিপাড়ায় এ বার তেমনই এক নতুন প্রেমের গুঞ্জন।

শোনা যাচ্ছে, জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে ধারাবাহিকের নায়কের ঘনিষ্ঠতা নাকি এখন আর শুধু বন্ধুত্বে আটকে নেই। একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে পরিচয়, তার পর ধীরে ধীরে বাড়তে থাকা যোগাযোগ— সব মিলিয়ে তাঁদের নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। শুটিংয়ের ফাঁকে দু’জনের কথাবার্তা, একে অপরের প্রতি বাড়তি খেয়াল— এমন নানা বিষয়ই নাকি নজরে পড়ছে সহকর্মীদের।

অভিনেত্রীর প্রেমজীবন অবশ্য এর আগেও আলোচনায় এসেছে। প্রথম ধারাবাহিকেই এক সহ-অভিনেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে টেলিপাড়ায় কম আলোচনা হয়নি। পর্দায় তাঁদের রসায়নও দর্শকের নজর কেড়েছিল। একটা সময় সেই সম্পর্ক প্রেমের দিকে এগিয়েছিল বলেও শোনা যায়। পরে অবশ্য কোনও এক কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এখন নাকি একে অপরের সঙ্গে বিশেষ কথাবার্তাও নেই।

পুরনো অধ্যায়ের পর এ বার নতুন সমীকরণের গুঞ্জন। নায়িকার জীবনে নাকি ফের বসন্তের হাওয়া। তবে নতুন এই সম্পর্ক নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে টেলিপাড়ার কানাঘুষোই আপাতত ভরসা।

সত্যিই কি প্রেম, নাকি নিছকই বন্ধুত্বের রসায়ন? উত্তরটা হয়তো সময়ই দেবে। আপাতত শুটিংয়ের সেটে নতুন প্রেমের গল্প নিয়েই ফিসফাস চলছে।

Actor Tollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy