Advertisement
E-Paper

স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের, ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’ নিয়ে বিশেষ ঘোষণা

স্বাধীনতা দিবসে মুক্তি পেল ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’ ছবির প্রথম ঝলক। নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অবহিত করতেই এই বহুভাষিক ছবি তৈরি করেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১২:২৯
মুক্তির অপেক্ষায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’।

মুক্তির অপেক্ষায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বহু বছর পরে পরিচালনায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’। এই তথ্য মিলেছিল আগেই। এ বার স্বাধীনতা দিবসে মুক্তি পেল ছবির প্রথম প্রচার-ঝলক। নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অবহিত করতেই এই বহুভাষিক ছবি তৈরি করেছেন বিশ্বজিৎ।

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে বিশ্বজিৎ বলেন, “যখনই দেশে অনাচার বেড়ে যায়, যখনই বিশ্ব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখনই কোনও খারাপ শক্তি দুর্বলের উপরে অত্যাচার করে, তখন তাঁদের বাঁচানোর জন্য ঈশ্বরের আবির্ভাব হয়। আমি মনে করি, ভারতকে রক্ষা করতেই ঈশ্বর সুভাষচন্দ্র বসুকে পাঠিয়েছিলেন।” ৩০ সেকেন্ডের প্রথম ঝলকেই স্পষ্ট, ছবিতে অ্যাকশনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের নানা ঘটনা উঠে আসবে।

ছবিতে অভিনয় করেছেন একাধিক তারকা।

ছবিতে অভিনয় করেছেন একাধিক তারকা। ছবি: সংগৃহীত।

বিশ্বজিৎ আরও যোগ করেন, “এ ভাবনা আমার আজকের নয়। আমি চাই, পরের প্রজন্ম যেন ভারতের স্বাধীনতার লড়াই সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এর মধ্যে বহু ঘটনা আমার নিজের জানা। আমি পঞ্চাশের মন্বন্তর দেখেছি, ধর্মীয় বিভাজন দেখেছি, ভারতকে স্বাধীনতা লাভ করতে দেখেছি। আমার সেই অভিজ্ঞতাই সিনেমার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। আগামী প্রজন্মের জন্য স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস রেখে যেতে চাই।”

ধর্মেন্দ্রকেও দেখা যাবে এই ছবিতে।

ধর্মেন্দ্রকেও দেখা যাবে এই ছবিতে। ছবি: সংগৃহীত।

ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। লালা লাজপত রায়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র—বিশ্বজিৎ জানিয়েছিলেন, এটিই ছিল তাঁর ছবিতে শেষ কাজ। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, মধু, শাম্ভবী চট্টোপাধ্যায় প্রমুখ। ছবির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

Biswajit Chatterjee Bollywood Anupam Kher Dharmendra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy