Advertisement
E-Paper

ঠাণেতে পাচার ও দেহব্যবসার চক্রের হদিস পেল পুলিশ, উদ্ধার করা হল ছোটপর্দার অভিনেত্রীকে

পুলিশ সূত্রে খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর ৮ অক্টোবর মীরা-ভাইন্দর রোডের একটি হোটেলে ফাঁদ পাতে পুলিশ। তার পরে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৬:৫২
উদ্ধার করা হয় ছোটপর্দার অভিনেত্রীকে।

উদ্ধার করা হয় ছোটপর্দার অভিনেত্রীকে। প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের ঠাণেতে মানবপাচার ও দেহব্যবসার একটি চক্রের হদিস পেল পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৫ বছর বয়সি এক টেলি-অভিনেত্রীকে। পুলিশের দাবি, বিনোদনজগতের সঙ্গে যুক্ত মহিলাদের জোর করে দেহব্যবসায় নামানো হত। ধৃতের এক পুরুষ সহযোগীর খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর ৮ অক্টোবর মীরা-ভাইন্দর রোডের একটি হোটেলে ফাঁদ পাতে পুলিশ। এক পুলিশকর্মীকে ক্রেতা সাজিয়ে সেখানে পাঠানো হয়। পরে হোটেলে অভিযান চালিয়ে তবস্সুম ওরফে সোনিয়া উমর কুরৈশী (৩৯) নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মহিলাদের জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগে টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।

উদ্ধার হওয়া অভিনেত্রী হিন্দি টেলিভিশন ধারাবাহিক এবং ওয়েব সিরিজ়ে কাজ করেন। তাঁকে মুম্বইয়ের রেসকিউ ফাউন্ডেশনে নিরাপদে রাখা হয়েছে। তবে তাঁর পরিচয় বা কী ভাবে তাঁকে এই চক্রের ফাঁদে ফেলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

পুলিশের অভিযোগ, তবস্সুম এবং তাঁর এক পুরুষ সহযোগী বিনোদনজগতের সঙ্গে যুক্ত মহিলাদের, বিশেষত টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ় ও ফোটোশুটে কাজ করা মহিলাদের জোর করে দেহব্যবসায় বাধ্য করতেন।

ছত্তীসগঢ়ের সরগুজা জেলার বাসিন্দা তবস্সুম বর্তমানে মুম্বইয়ের জোগেশ্বরীতে থাকতেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ধারা— মানবপাচার এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পুরুষ সহযোগীর খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy