Advertisement
E-Paper

ভেজাল পনির নিয়ে উদ্বেগে ডিম্পল ও টুইঙ্কল! বাড়িতেই বিশেষ ব্যবস্থা করলেন মা ও মেয়ে

টুইঙ্কল জানিয়েছেন, নকল পনির নিয়ে সাম্প্রতিক বিতর্ক তাঁদের রান্নাঘরেও প্রভাব ফেলেছে। দোকান থেকে পনির কেনা বন্ধ করেছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ২১:৪৫
দোকান থেকে পনির কেনা বন্ধ করেছেন টুইঙ্কল ও ডিম্পল!

দোকান থেকে পনির কেনা বন্ধ করেছেন টুইঙ্কল ও ডিম্পল! ছবি: সংগৃহীত।

পনির নিয়ে হঠাৎই প্রশ্ন উঠছে। একসময় নিরামিষ খেতে হলে ভরসা করা হত পনিরের উপর। কিন্তু নকল বা কৃত্রিম পনির নিয়ে নানা খবর প্রায়ই উঠে আসছে। সাধারণ মানুষ তো বটেই, তারকাদের পরিবারেও এর প্রভাব পড়েছে। এই অবস্থায় এ বার বাড়িতেই পনির বানানো শুরু করেছেন টুইঙ্কল খন্না এবং তাঁর মা অভিনেত্রী ডিম্পল কপাডিয়া।

টুইঙ্কল জানিয়েছেন, নকল পনির নিয়ে সাম্প্রতিক বিতর্ক তাঁদের রান্নাঘরেও প্রভাব ফেলেছে। দোকান থেকে পনির কেনা বন্ধ করেছেন তাঁরা। তার বদলে এখন নিজেরাই বাড়িতে পনির তৈরি করছেন তিনি এবং ডিম্পল। তবে টুইঙ্কলের স্বভাবসিদ্ধ রসিকতা থেকে বাদ যায়নি এই বিষয়টিও।

মা ও মেয়ে নাকি পাল্লা দিয়ে পনির তৈরি করছেন। তাই মজা করেই টুইঙ্কল লিখেছেন, “নকল পনিরের এই কেলেঙ্কারি খবরের শিরোনামে আসার পর মা আর আমি বাড়িতে পনির বানানো শুরু করেছি। আমাদের পুরনো তর্ক এখনও চলছে। ওঁর বাড়িতে এক লিটার দুধ থেকে ২৫০ গ্রাম পনির হয়। একই পরিমাণ দুধ থেকে আমার বাড়িতে হয় ১৮০ গ্রাম পনির। এখন আবার প্রশ্ন, কার পনির বেশি সুস্বাদু। এর পর মনে হয় মা জিজ্ঞেস করবেন, কার পনির বেশি সাদা। তখন আমিও হয়তো আমার পনিরে ‘ডিটারজেন্ট’ মেশানো শুরু করব।”

এই রসিকতার পরেই আরও একটি উদ্বেগজনক ঘটনার কথা বলেন টুইঙ্কল। বিহারের নালন্দায় পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার একটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি। অভিযোগ ছিল, সেখানে নুনের বদলে ডিটারজেন্ট ব্যবহার করা হয়েছিল।

Twinkle Khanna Dimple

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy