Advertisement
E-Paper

সাফল্যের সঙ্গে শেষ হল ‘শব্দ-জব্দ ২০২৬’-এর জেলা বাছাই পর্ব! কার ভাগ্যে জয়ের শিরোপা?

আনন্দবাজার আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৬’ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে শেষ করেছে জেলা বাছাই পর্ব। একের পর এক ধাপ পেরিয়ে এই প্রতিযোগিতার উত্তেজনা এখন পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্বে।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১
দক্ষিণ ২৪ পরগনায় শেষ হল 'শব্দ জব্দ ২০২৬'-এর জেলাবাছাই পর্ব

দক্ষিণ ২৪ পরগনায় শেষ হল 'শব্দ জব্দ ২০২৬'-এর জেলাবাছাই পর্ব

শব্দের খেলায় শেষ পর্যন্ত কে কাকে ‘জব্দ’ করবে, তা জানার আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আনন্দবাজার আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৬’ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে শেষ করেছে জেলা বাছাই পর্ব। একের পর এক ধাপ পেরিয়ে এই প্রতিযোগিতার উত্তেজনা এখন পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্বে। জেলা বাছাইয়ের পর এখন একটাই প্রশ্ন, শেষ হাসি হাসবে কে? কার মাথাতেই বা উঠবে জয়ের মুকুট?

ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা আরও তুঙ্গে। কারণ সামনে লড়াই আরও কঠিন। মগজের মারপ্যাঁচ জুড়েছে ১৬টি জেলা এবং ৩৭টি শহরকে। মোট ২৭৯টি স্কুল মিলিয়ে ৬৫৬৬৩ জন শিক্ষার্থী যোগ দিয়েছিল এই পর্বে। ফলে, চূড়ান্ত পর্যায়ে ঠিক কেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ছাত্রছাত্রীদের জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না।

এ বার পাখির চোখ সেমিফাইনাল এবং চূড়ান্ত পর্ব। ১৬টি জেলার প্রত্যেকটি থেকে তিনটি করে টিম প্রস্তুতি নেবে সেমিফাইনালের জন্য। অর্থাৎ সেমিফাইনালের দিন উপস্থিত থাকবে মোট ৪৮ টি টিম। প্রত্যেকটি জেলার এই তিনটি গ্রুপের মধ্যে শুরু হবে জোরদার টক্কর। সেই তিনটি গ্রুপের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা একটিই টিমকে। যারা সরাসরি পৌঁছে যাবে ফাইনাল রাউন্ডে।

অর্থাৎ শেষ পর্বের জন্য লড়াই হবে ১৬টি টিমের মধ্যে। সেখানেও চলবে বাছাইপর্ব। এই ১৬টি টিমকে ভাঙা হবে চারটি টিম হিসেবে। চারটে রাউন্ডের মাধ্যমে বেছে নেওয়া হবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চারটে টিম। এ বার সেই বিশেষ মুহূর্ত। এই চারটে টিমের মধ্যেই হবে ‘শব্দ জব্দ ২০২৬’-এর চূড়ান্ত পর্বের খেলা। নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী টিমকে।

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।

Shobdo Jobdo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy